1. [email protected] : admin :
  2. [email protected] : Narsingdir Awaaz : Narsingdir Awaaz
শিরোনাম : :
মাধবদীতে চাঁদা না দেওয়ায় নির্মানাধীন দেয়াল ভাংচুর ও মালামাল চুরির অভিযোগ। মাধবদীর চরদিঘলদী ইউনিয়নে চেয়ারম্যান পদে আজিজুলের নাম ঘোষণা মাধবদী থানা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের আয়োজনে বেসরকারি প্রাথমিক বৃত্তি প্রদান অনুষ্ঠিত মাধবদীতে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন অনুষ্ঠিত বিশ্ব ব্যাংক এর সহায়তায় পৌরসভা ডেভেলপমেন্ট প্লান (PDP) শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত রিজিলিয়েন্ট আরবান এন্ড টেরিটরিয়াল ডেভেলপমেন্ট প্রজেক্ট (RUTDP) এর আওতায় মাধবদী পৌরসভায় কর্মশালা অনুষ্ঠিত মাধবদীতে মাদক বিরোধী প্রতিবাদ সভা মাধবদীতে ৪৭০ ক্যান বিয়ারসহ গ্রেফতার-১ মাধবদীতে মাওলানা সৈয়দ ইব্রাহিম আল হোসাইনের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন বালাপুর নবীন চন্দ্র উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

পলাশে স্বেচ্ছাসেবকলীগের সম্মেলনে নয়ন সভাপতি- লাক মিয়া সম্পাদক

  • আপডেট সময়: শনিবার, ২২ অক্টোবর, ২০২২
  • ৩২৪ জন দেখেছেন

নরসিংদী প্রতিনিধি:
নরসিংদীর পলাশ উপজেলার ডাংগা ইউনিয়ন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২২ অক্টোবর) বিকেলে ডাংগা ইউনিয়নের সান্তানপাড়ার ফুলেশ্বরী মাঠে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী-২ পলাশ আসনের সংসদ সদস্য ডা. আনোয়ারুল আশরাফ খান দিলীপ।
ডাংগা ইউনিয়ন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক কৌশিক আহমেদ নয়নের সভাপতিত্বে সম্মেলনের শুভ উদ্বোধন করেন পলাশ উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আনোয়ার হোসেন আনু।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় কমিটির পানি সম্পদ বিষয়ক সম্পাদক রাহুল বড়ুয়া, স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় কমিটির সদস্য, এবিএম শহীদুল কাদের পাপ্পু, কেন্দ্রীয় সদস্য রঞ্জিৎ রায় সানী,উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দ জাবেদ হোসেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কামরুল ইসলাম গাজী।
সন্মেলনে প্রধান বক্তা ও বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আওলাদ হোসেন ভূঁইয়া শেখর ও উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক নাসিম আজাদ।আরও উপস্থিত ছিলেন, ডাংগা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান মোঃ সাবের-উল হাই, সাধারণ সম্পাদক কাউসার আহমেদ, উপজেলা ছাত্রলীগ রনি প্রধান ও সাধারণ সম্পাদক এস এম আরিফ প্রমুখ।
সন্মেলনের দ্বিতীয় অধিবেশনে সর্বসম্মতিক্রমে মোঃ কৌশিক আহমেদ নয়নকে সভাপতি ও মোঃ নূরে আলম লাক মিয়াকে সাধারণ সম্পাদক নির্বাচিত করে আগামী তিন বৎসরের জন্য ডাংগা ইউনিয়ন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কমিটি ঘোষণা করা হয়।

সামাজিক যোগাযোগ এ শেয়ার করুন

একই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২১ নরসিংদীর আওয়াজ
Site Customized By Rahat IT Ltd.