1. [email protected] : admin :
  2. [email protected] : Narsingdir Awaaz : Narsingdir Awaaz
শিরোনাম : :
বিদ্যাবাড়ি’র ইফতার আয়োজন মাধবদী এস.পি ইনষ্টিটিউশন ২০০৩ ব্যাচের ইফতার মাহফিল এতিম শিশুদের মাঝে ঈদ উপহার নিয়ে হাজী মোঃ বশির আহমেদ নরসিংদীতে নিহত জোনায়েদের পরিবারের সাথে সাক্ষাৎ করে খোঁজ খবর নিলেন সিলমান্দী ইউনিয়ন জামায়াতের আমীর জহির আহমেদ। মাধবদীতে পপুলার প্রাইভেট হাসপাতালের উদ্বোধন মাধবদীতে হৃদয় বাংলা যুব সংঘের ইফতার মাহফিল মহিলা শাখার আয়োজনে মাধবদীতে মানববন্ধন বড় কর্তাকে খুশি করলেই মিলছে সংযোগ নরসিংদী পল্লী বিদ্যুৎ সমিতি- ১ আশিকুর রহমান পাভেল ফাউন্ডেশন’-এর ইফতার সামগ্রী বিতরণ ও আর্থিক সহায়তা প্রদান। নরসিংদী-২ আসনের মেহেরপাড়ায় ধানের শীষ প্রতীকের প্রার্থী ড. আবদুল মঈন খানের সমর্থনে উঠান বৈঠক ও গনসংযোগ। 

মাধবদী নুরালাপুর ইউপি চেয়ারম্যান খাদেমুল ইসলাম ফয়সাল ওমরাহ পালনে সৌদি।। ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুল করিম

  • আপডেট সময়: বৃহস্পতিবার, ২৯ সেপ্টেম্বর, ২০২২
  • ৭৯১ জন দেখেছেন
 মুহাম্মদ মুছা মিয়াঃ নরসিংদী সদর উপজেলার মাধবদী নুরালাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ খাদেমুল ইসলাম ফয়সাল পবিত্র উমরাহ পালনের উদ্দেশ্যে সৌদি আরব গমন করেছেন। তিনির অবর্তমানে ২৯ সেপ্টেম্বর থেকে আগামী ১২ অক্টোবর পর্যন্ত নুরালাপুর ইউনিয়ন পরিষদের ৯নং ওয়ার্ড সদস্য , ১নং প্যানেল চেয়ারম্যান আব্দুল করিম ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন। সরেজমিনে গিয়ে দেখা যায় ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুল করিম সকাল থেকেই জনগণের জন্মনিবন্ধনসহ বিভিন্ন কাজ করে দিচ্ছেন। এবিষয়ে ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুল করিম এর সাথে কথা বললে তিনি জানান আমার প্রায় সাড়ে চার বছরের মেম্বার সময়ে অতীতে আরো একবার ভারপ্রাপ্ত চেয়ারম্যান হয়েছি। এবারও আমাদের চেয়ারম্যান আমাকে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব দিয়েছেন। আমি খুবই আনন্দিত । কারণ বর্তমান সময়ে অনেক টাকা খরচ করেও চেয়ারম্যান হতে পারে না আর আমি কোনো টাকা ছাড়াই দুইবার ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পালন করছি। তিনি আরো জানান ভারপ্রাপ্ত সময়ে আমি আমার ইউনিয়নের সকল সহকর্মীদের সাথে নিয়ে জনগনের সকল কাজ সঠিকভাবে সম্পন্ন করার চেষ্টা করব। জনগন যেন কোনো কষ্ট না পায়, জনগণকে হয়রানিমুক্ত ভাবে কাজগুলো করে দেওয়ার চেষ্টা করব। পরিশেষে নুরালাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ খাদেমুল ইসলাম ফয়সাল সাহেব যেনো সঠিকভাবে পবিত্র উমরাহ পালন করতে পারেন, ওমরাহ পালন শেষে আবারো আমাদের মাঝে সুস্থ্যভাবে ফিরে আসেন সেই দোয়া করি। অন্যদিকে গতকাল নুরালাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ খাদেমুল ইসলাম ফয়সাল এই প্রতিবেদকের মাধ্যমে নুরালাপুর ইউনিয়নবাসীসহ সকলের কাছে পবিত্র ওমরাহ যেনো সঠিকভাবে সম্পন্ন করে সুস্থ্য অবস্থায় দেশে ফিরে আসতে পারেন সেজন্য দোয়া চেয়েছেন।

সামাজিক যোগাযোগ এ শেয়ার করুন

একই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২১ নরসিংদীর আওয়াজ
Site Customized By Rahat IT Ltd.