1. [email protected] : admin :
  2. [email protected] : Narsingdir Awaaz : Narsingdir Awaaz
শিরোনাম : :
মাধবদীতে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন অনুষ্ঠিত বিশ্ব ব্যাংক এর সহায়তায় পৌরসভা ডেভেলপমেন্ট প্লান (PDP) শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত রিজিলিয়েন্ট আরবান এন্ড টেরিটরিয়াল ডেভেলপমেন্ট প্রজেক্ট (RUTDP) এর আওতায় মাধবদী পৌরসভায় কর্মশালা অনুষ্ঠিত মাধবদীতে মাদক বিরোধী প্রতিবাদ সভা মাধবদীতে ৪৭০ ক্যান বিয়ারসহ গ্রেফতার-১ মাধবদীতে মাওলানা সৈয়দ ইব্রাহিম আল হোসাইনের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন বালাপুর নবীন চন্দ্র উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত মাধবদীতে পার্শ্ববর্তী গ্রামবাসীদের ওপর ‘হুমকি ও বৈষম্যের’ প্রতিবাদে বিক্ষোভ গোয়েন্দা তথ্যে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ জ্বালানি তেল জব্দ মাধবদীর পাঁচদোনায় ট্রাক চাপায় পথচারী নিহত

ডাকাতির প্রস্তুতিকালে মাধবদীতে বিদেশী পিস্তল গুলি ও দেশীয় অস্ত্রসহ আটক ৮ ডাকাত।

  • আপডেট সময়: মঙ্গলবার, ২০ সেপ্টেম্বর, ২০২২
  • ৩৫৩ জন দেখেছেন

 

মকবুল হোসেন মাধবদী নরসিংদী প্রতিনিধি ঃ, মাধবদীতে
ডাকাতি করার পুর্ব প্রস্তুতি নেয়ার সময় নরসিংদী জেলা গোয়েন্দা শাখা ও মাধবদী থানা পুলিশের যৌথ অভিযানে আন্তঃজেলা ডাকাত দলের ৮ সদস্যকে গত ২০ সেপ্টেম্বর সোমবার গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে মাধবদী থানার মেহেরপাড়া ইউনিয়নের চৌয়া গ্রামের একটি কালভার্টের উপর থেকে তাদের গ্রেপ্তার করতে সক্ষম হয়।
পুলিশ জানায়, গত সোমবার রাত ১.২৫ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে মাধবদী থানা এলাকা মেহের পাড়া ইউনিয়নের চৌয়া গ্রামে একটি কালভার্টের উপর হতে তাদেরকে আটক করা হয় । এ সময় তাদের সাথে থাকা একটি বিদেশী পিস্তল, একটি ম্যাগজিন ও ২ রাউন্ড গুলি এবং ১টি চাপাতি, ১টি রামদা, ১টি কাটার, লোহার পাইপ সহ ডাকাতি কাজে ব্যবহৃত একটি পিকআপ ভ্যান উদ্ধার করা হয়। আটকৃত প্রত্যেকে আন্ত:জেলা ডাকাত দলের সক্রিয় সদস্য বলে জানায় পুলিশ । আটককৃতরা হলেন মাধবদী থানার সাগরদী গ্রামের মতি মিয়ার পুত্র মোঃ ইব্রাহিম, ডৌকাদি গ্রামের জমির আলীর পুত্র ইউনুস, নরসিংদী থানার বানিয়াছল এলাকার আবু তাহেরের পুত্র রুবেল, মাধবদী থানার বালাপুরের জাবেদ আলীর পুত্র আইয়ুব, বিরামপুরের আব্দুল হালিমের ছেলে শাহিন, সাগরদী গ্রামের বাসেতের ছেলে শফিকুল ইসলাম বাদল, আড়াইহাজার থানার শালমদী গ্রামের জালালের ছেলে মোঃ শাহিন ও যশোর কোতোয়ালী থানার আব্দুল সাত্তারের ছেলে জাহাঙ্গীর। পুলিশ জানায় তাদের নামে একাধিক মামলা রয়েছে তারা বিদেশি ও দেশীয় অস্ত্র নিয়ে ডাকাতি করার উদেশ্যে রওনা হয়েছে। নরসিংদী জেলা গোয়েন্দা শাখা ইনচার্জ মোঃ আবুল বাশার বিপিএম-বার এর নেতৃত্বে মাধবদী থানা অফিসার ইনচার্জ রোকনুজ্জামানের সহযোগিতায় এস আই নাইমুল ইসলাম মোস্তাক, এস আই মোফাজ্জল হোসেন, সজিব খান, রাহুল মজুমদার, ফরহাদ হোসেন ছোটন, রুবেল, হামিদুল, মান্নান, তুষার সহ আরো বেশ কয়েকজন অভিযানে অংশগ্রহণ করেন। উক্ত বিষয়ে আসামীদের বিরুদ্ধে মাধবদী থানায় প্যানাল কোড ৩৯৯/৪০২ ধারায় এবং ১৮৭৮ সালের অস্ত্র আইনের ১৯অ/১৯(ঋ) ধারায় পৃথক পৃথক এজাহার দাখিল করা হয়েছে।

মকবুল হোসেন মাধবদী নরসিংদী

সামাজিক যোগাযোগ এ শেয়ার করুন

একই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২১ নরসিংদীর আওয়াজ
Site Customized By Rahat IT Ltd.