1. masudkhan89@yahoo.com : admin :
  2. narsingdirawaaz1@gmail.com : Narsingdir Awaaz : Narsingdir Awaaz
  3. admin@wordpress.com : root :
শিরোনাম : :
মাধবদী কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে দোয়া ও মিলাদ অনুষ্ঠিত মাধবদীতে মাদকের বিরুদ্ধে সমাবেশ অনুষ্ঠিত সিআরবি ভাংগা ইউনিয়ন শাখা কমিটির শপথ পাঠ আইডি কার্ড বিতরণ ২০২৬ইং অনুষ্ঠিত আন্তর্জাতিক প্রবীণ নির্যাতন প্রতিরোধ দিবস উপলক্ষে “রিক” এর আয়োজনে র‍্যালী ও আলোচনা সভা মেহেরপাড়া থেকে মাদকসহ একজন আটক মাধবদী পৌর এলাকায় প্রশাসকের তত্বাবধানে কোরবানির বর্জ্য অপসারণ মাধবদীতে চাঁদা না দেওয়ায় নির্মানাধীন দেয়াল ভাংচুর ও মালামাল চুরির অভিযোগ। মাধবদীর চরদিঘলদী ইউনিয়নে চেয়ারম্যান পদে আজিজুলের নাম ঘোষণা মাধবদী থানা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের আয়োজনে বেসরকারি প্রাথমিক বৃত্তি প্রদান অনুষ্ঠিত মাধবদীতে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন অনুষ্ঠিত

কেরাত প্রতিযোগীতায় নরিসংদী জেলায় শ্রেষ্ঠ পুরষ্কার পেয়েছেন নজরুল ইসলাম

  • আপডেট সময়: শুক্রবার, ২ সেপ্টেম্বর, ২০২২
  • ৩৫৯ জন দেখেছেন

 

মুহাম্মদ মুছা মিয়া: “ক” বিভাগে কেরাত প্রতিযোগীতায় নরিসংদী জেলায় শ্রেষ্ঠ পুরষ্কার পেয়েছেন পৌলানপুর ইসলামিয়া ফাযিল মাদরাসার ১০ শ্রেণির ছাত্র হাফেজ মোঃ নজরুল ইসলাম। জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২২ উদযাপন কমিটির আয়োজনে গতকাল বিকাল ৩টায় নরসিংদী জেলা শিশু একাডেমিতে পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২২ পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নরসিংদী জেলায় কেরাত বিভাগে শ্রেষ্ঠ প্রতিযোগী মোঃ নজরুল ইসলামের হাতে পুরস্কার তুলে দেন নরসিংদী জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আবু নঈম মোহাম্মদ মারুফ খান।
অনুষ্ঠানটিতে সভাপতিত্ব করেন নরসিংদী জেলা শিক্ষা অফিসার গৌতম চন্দ্র মিত্র। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদীর অতিরিক্ত জেলা প্রশাসক মোস্তফা মনোয়ার, নরসিংদী সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রেফেসর মোহাম্মদ আলী, প্রফেসর গোলাম মোস্তফা প্রমূখ। জেলায় কেরাত প্রতিযোগীতায় শ্রেষ্ঠ হওয়ায় হাফেজ মোঃ নজরুল ইসলামকে অভিনন্দন জানিয়েছেন পৌলানপুর ইসলামিয়া ফাযিল মাদরাসার শিক্ষক, ছাত্রী-ছাত্রী , কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

 

মুহাম্মদ মুছা মিয়া
মাধবদী, নরসিংদী।
০১৯১২-৪৮৫০৮৫

সামাজিক যোগাযোগ এ শেয়ার করুন

একই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২১ নরসিংদীর আওয়াজ
Site Customized By Rahat IT Ltd.