1. [email protected] : admin :
  2. [email protected] : Narsingdir Awaaz : Narsingdir Awaaz
শিরোনাম : :
মেহেরপাড়া থেকে মাদকসহ একজন আটক মাধবদী পৌর এলাকায় প্রশাসকের তত্বাবধানে কোরবানির বর্জ্য অপসারণ মাধবদীতে চাঁদা না দেওয়ায় নির্মানাধীন দেয়াল ভাংচুর ও মালামাল চুরির অভিযোগ। মাধবদীর চরদিঘলদী ইউনিয়নে চেয়ারম্যান পদে আজিজুলের নাম ঘোষণা মাধবদী থানা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের আয়োজনে বেসরকারি প্রাথমিক বৃত্তি প্রদান অনুষ্ঠিত মাধবদীতে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন অনুষ্ঠিত বিশ্ব ব্যাংক এর সহায়তায় পৌরসভা ডেভেলপমেন্ট প্লান (PDP) শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত রিজিলিয়েন্ট আরবান এন্ড টেরিটরিয়াল ডেভেলপমেন্ট প্রজেক্ট (RUTDP) এর আওতায় মাধবদী পৌরসভায় কর্মশালা অনুষ্ঠিত মাধবদীতে মাদক বিরোধী প্রতিবাদ সভা মাধবদীতে ৪৭০ ক্যান বিয়ারসহ গ্রেফতার-১

মাধবদীতে ফরাজী কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে ফ্রি বৃক্ষ বিতরণ ও রোপন কর্মসূচি পালিত

  • আপডেট সময়: মঙ্গলবার, ১৬ আগস্ট, ২০২২
  • ৩৬৪ জন দেখেছেন

মুহাম্মদ মুছা মিয়া , মাধবদী (নরসিংদী) প্রতিনিধিঃ অক্সিজেন ছাড়া মানুষ বাঁচতে পারেনা। আর সেই অক্সিজেন পায় গাছ থেকে কিন্তু দিন দিন গাছ কর্তনের ফলে ক্ষতির মুখে পরছে মানুষ। অক্সিজেন ও ফলে ফুলে পূর্ণ সমাজ বিনির্মানে অগ্রণী ভূমিকা রাখার লক্ষে কাজ করে যাচ্ছে নরসিংদীর মাধবদীতে প্রতিষ্ঠিত ফরাজী কল্যাণ ফাউন্ডেশন। তারই ধারাবাহিকতায় ফরাজী কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে ফ্রি বৃক্ষ বিতরণ ও বৃক্ষ রোপণ কর্মসূচি পালিত হয়েছে। আজ বিকাল ৫টায় মাধবদীর পাঁচদোনা ফরাজী বাড়ি মাদরাসায় এই কর্মসূচি পালন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাধবদী সেচ্ছাসেবী সংগঠন ফোরামের সভাপতি ও আল আমিন ফেব্রিক্স এর কর্ণধার মোহাম্মদ আল-আমিন রহমান। সভাপতিত্ব করেন আলোকবালী ইউনিয়ন সমাজ কল্যাণ যুব সংঘের সভাপতি আবু বকর তামিম। কর্মসূচি উদ্বোধন করেন মাধবদী সেচ্ছাসেবী সংগঠন ফোরামের সাধারন সম্পাদক মোহাম্মদ রোমান মিয়া। ফরাজী ফাউন্ডেশনের সভাপতি কাইয়ুম ফরাজীর সার্বিক তত্ত¡াবধানে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ফাউন্ডেশনটির সাধারন সম্পাদক মাওলানা খায়রুল ইসলাম ফরাজী। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাধবদী সেচ্ছাসেবী সংগঠন ফোরামের অর্থ সম্পাদক মোহাম্মদ আনোয়ার হোসেন মোল্লা, হাজী মফিজ উদ্দিন ফাউন্ডেশনের চেয়ারম্যান ও ব্রাদার্স ডাইং এন্ড প্রিন্টিং মিলস এর পরিচালক মোঃ এমদাদুল হক, পাঁচদোনার গ্রামের মোঃ শাহাদাত হোসেন, আবেদ আলী কলেজের প্রভাষক বেলাল আহমেদ, গ্রীনফিল্ড কলেজের প্রভাষক মোঃ মারুফ হোসেন প্রমূখ।

সামাজিক যোগাযোগ এ শেয়ার করুন

একই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২১ নরসিংদীর আওয়াজ
Site Customized By Rahat IT Ltd.