1. [email protected] : admin :
  2. [email protected] : Narsingdir Awaaz : Narsingdir Awaaz
শিরোনাম : :
মেহেরপাড়া থেকে মাদকসহ একজন আটক মাধবদী পৌর এলাকায় প্রশাসকের তত্বাবধানে কোরবানির বর্জ্য অপসারণ মাধবদীতে চাঁদা না দেওয়ায় নির্মানাধীন দেয়াল ভাংচুর ও মালামাল চুরির অভিযোগ। মাধবদীর চরদিঘলদী ইউনিয়নে চেয়ারম্যান পদে আজিজুলের নাম ঘোষণা মাধবদী থানা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের আয়োজনে বেসরকারি প্রাথমিক বৃত্তি প্রদান অনুষ্ঠিত মাধবদীতে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন অনুষ্ঠিত বিশ্ব ব্যাংক এর সহায়তায় পৌরসভা ডেভেলপমেন্ট প্লান (PDP) শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত রিজিলিয়েন্ট আরবান এন্ড টেরিটরিয়াল ডেভেলপমেন্ট প্রজেক্ট (RUTDP) এর আওতায় মাধবদী পৌরসভায় কর্মশালা অনুষ্ঠিত মাধবদীতে মাদক বিরোধী প্রতিবাদ সভা মাধবদীতে ৪৭০ ক্যান বিয়ারসহ গ্রেফতার-১

নরসিংদী মাধবদীতে নয়ন হত্যা মামলার প্রধান আসামি শান্তু গ্রেফতার, অস্ত্র ও মাদক উদ্ধার

  • আপডেট সময়: বুধবার, ২৫ মে, ২০২২
  • ৩৮৬ জন দেখেছেন

মকবুল হোসেন মাধবদী নরসিংদীঃ

মাধবদীর মেহেরপাড়ায় বালু ব্যবসায়ী নয়ন হত্যা মামলার প্রধান আসামি শান্তকে (২২) গ্রেফতার করেছে পুলিশ।
এ সময় তার কাছ থেকে ১টি শ্যুটারগান, ১টি ছোরা ও ১০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

মঙ্গলবার (২৪ মে) দিবাগত রাতে মাধবদী থানার মেহেরপাড়া ইউনিয়নের চৌয়া গ্রামের একটি গরুর খামারের পাশে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
বুধবার(২৫ মে) বিকেলে এক সংবাদ সম্মেলনে নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার সাহেব আলী পাঠান এ তথ্য জানান। গ্রেফতারকৃত শান্ত মাধবদী থানার চৌয়া উত্তরপাড়া গ্রামের মো. আনোয়ার হোসেনের ছেলে।

পুলিশ সুপার জানান, চৌয়া এলাকার ইট ও বালু ব্যবসায়ী নয়ন মিয়ার কাছে চাঁদা দাবি করে আসছিল স্থানীয় কয়েকজন সন্ত্রাসী।
চাঁদার টাকা না দেয়ায় গত বুধবার(১৮মে) রাত সাড়ে ৮টার দিকে তাকে ছুরিকাঘাতে হত্যা শেষে পালিয়ে যায় শান্তসহ অন্যান্য সন্ত্রাসীরা। এ ঘটনায় নিহতের ছোট ভাই হেলাল মিয়া বাদী হয়ে মাধবদী থানায় ১৩ জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করে।এরই প্রেক্ষিতে আসামিদের গ্রেফতারে অভিযান শুরু করে পুলিশ।

গোপন তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে মঙ্গলবার দিবাগত রাতে চৌয়া গ্রামের একটি গরুর খামারের পাশ থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।
এ সময় তার দখল থেকে ১টি শ্যুটারগান, ১টি ছোরা ও ১০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
বুধবার বিকেলে তাকে আদালতে পাঠানো হয়। এছাড়া অন্যান্য আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে বলেও সংবাদ সম্মেলনে জানান অতিরিক্ত পুলিশ সুপার সাহেব আলী পাঠান।

 

সামাজিক যোগাযোগ এ শেয়ার করুন

একই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২১ নরসিংদীর আওয়াজ
Site Customized By Rahat IT Ltd.