1. [email protected] : admin :
  2. [email protected] : Narsingdir Awaaz : Narsingdir Awaaz
শিরোনাম : :
মেহেরপাড়া থেকে মাদকসহ একজন আটক মাধবদী পৌর এলাকায় প্রশাসকের তত্বাবধানে কোরবানির বর্জ্য অপসারণ মাধবদীতে চাঁদা না দেওয়ায় নির্মানাধীন দেয়াল ভাংচুর ও মালামাল চুরির অভিযোগ। মাধবদীর চরদিঘলদী ইউনিয়নে চেয়ারম্যান পদে আজিজুলের নাম ঘোষণা মাধবদী থানা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের আয়োজনে বেসরকারি প্রাথমিক বৃত্তি প্রদান অনুষ্ঠিত মাধবদীতে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন অনুষ্ঠিত বিশ্ব ব্যাংক এর সহায়তায় পৌরসভা ডেভেলপমেন্ট প্লান (PDP) শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত রিজিলিয়েন্ট আরবান এন্ড টেরিটরিয়াল ডেভেলপমেন্ট প্রজেক্ট (RUTDP) এর আওতায় মাধবদী পৌরসভায় কর্মশালা অনুষ্ঠিত মাধবদীতে মাদক বিরোধী প্রতিবাদ সভা মাধবদীতে ৪৭০ ক্যান বিয়ারসহ গ্রেফতার-১

বিশুদ্ধ খাদ্য আদালতের অভিযানে ১৭ ব্যবসায়ীর বিরোদ্ধে মামলা

  • আপডেট সময়: বুধবার, ২০ এপ্রিল, ২০২২
  • ৩৬১ জন দেখেছেন
 নরসিংদী প্রতিনিধি: পবিত্র রমজান মাস উপলক্ষে প্রথমবারের মতো ভ্রাম্যমান আদালত পরিচালনা করেছেন সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট গঠিত বিশুদ্ধ খাদ্য আদালত। বুধবার বিকেলে নরসিংদী বড় বাজারে এই আদালত পরিচালনা করেন সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো: দেলোয়ার হোসেন। অভিযানকালে বাজারের ফলপট্টির ফলের দোকানে অভিযানকালে অধিকাংশ দোকানে পঁচা বাঙ্গি দেখতে পাওয়া যায়, এছাড়া লাল তরমুজ দেখিয়ে সাদা ও পচাঁ তরমুজ উচ্চমূল্যে বিক্রি, খাজুরে তৈল মিশ্রিত পরিলক্ষিত হয়। অপরদিকে আখের গুড়ের পরিবর্তে চিনির গুড় ও নষ্ট গুড় বাজারে বিক্রি করা হচ্ছে। এসব অভিযোগের ভিত্তিতে ১৭ ব্যবসায়ীর বিরোদ্ধে নিয়মিত মামলা রুজু করা হয়। এছাড়া পচাঁ ও নষ্ট তরমুজ, বাঙ্গি, খাজুর ও গুড় ধ্বংশ করা হয়। আইন মন্ত্রানারয়ের প্রজ্ঞাপন অনুযায়ী দেশ ও জনগনের স্বার্থে মানুষদের নিরাপদ খাদ্য নিশ্চিত করতে ও নিরাপদ বসবাসের উপযোগী পরিবেশ গঠনে জেলা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে একজন নিরাপদ খাদ্য আদালত ও একজন স্পেশাল ম্যাজিস্ট্রেট হিসেবে আদালত পরিচালনা করবেন। এসময় জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট মো: রাকিবুল ইসলাম, নিরাপদ খাদ্য অফিসার মারুফা হক, জেলা স্যানেটারী ইনসপেক্টর ওমর আলী ও র‌্যাব ১১ নরসিংদী কার্যালয়ের সদস্যরা উপস্থিত ছিলেন।

সামাজিক যোগাযোগ এ শেয়ার করুন

একই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২১ নরসিংদীর আওয়াজ
Site Customized By Rahat IT Ltd.