1. [email protected] : admin :
  2. [email protected] : Narsingdir Awaaz : Narsingdir Awaaz
শিরোনাম : :
মাধবদীতে চাঁদা না দেওয়ায় নির্মানাধীন দেয়াল ভাংচুর ও মালামাল চুরির অভিযোগ। মাধবদীর চরদিঘলদী ইউনিয়নে চেয়ারম্যান পদে আজিজুলের নাম ঘোষণা মাধবদী থানা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের আয়োজনে বেসরকারি প্রাথমিক বৃত্তি প্রদান অনুষ্ঠিত মাধবদীতে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন অনুষ্ঠিত বিশ্ব ব্যাংক এর সহায়তায় পৌরসভা ডেভেলপমেন্ট প্লান (PDP) শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত রিজিলিয়েন্ট আরবান এন্ড টেরিটরিয়াল ডেভেলপমেন্ট প্রজেক্ট (RUTDP) এর আওতায় মাধবদী পৌরসভায় কর্মশালা অনুষ্ঠিত মাধবদীতে মাদক বিরোধী প্রতিবাদ সভা মাধবদীতে ৪৭০ ক্যান বিয়ারসহ গ্রেফতার-১ মাধবদীতে মাওলানা সৈয়দ ইব্রাহিম আল হোসাইনের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন বালাপুর নবীন চন্দ্র উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

চরদিঘলদী ইউনিয়ন আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত

  • আপডেট সময়: শনিবার, ১২ মার্চ, ২০২২
  • ৩৪৯ জন দেখেছেন

 

সুমন পাল ঃ গত ১২মার্চ শনিবার চরদিঘলদী ইউনিয়ন আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে দোয়ানী বাজারে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ্ব জিএম তালেব হোসেন। অনুষ্ঠানের উদ্বোধন করেন মাধবদী থানা আওয়ামী লীগের আহবায়ক মোঃ সিরাজুল ইসলাম। চরদিঘলদী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ কাজী আব্দুস ছালাম এর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন নরসিংদী জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আলহাজ্ব পীরজাদা কাজী মোহাম্মদ আলী, নরসিংদী শহর আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মোঃ কামরুজ্জামান, নরসিংদী শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ আমজাদ হোসেন বাচ্চু, নরসিংদী জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন, মাধবদী থানা আওয়ামীলীগের যুগ্ন আহবায়ক বীর মুক্তিযোদ্ধা পবিত্র রঞ্জন দাস মহাদেব, চরদিঘলদী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো: দেলোয়ার হোসাইন। আরো উপস্থিত ছিলেন মহিষাশুড়া ইউনিয়ন চেয়ারম্যান ডা. এনামুল হক শাহিন, মেহেরপাড়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মাহবুবুল হাসান, পাঁচদোনা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মাসুম বিল্লাহ, মাধবদী থানা আওয়ামী লীগের যুগ্ন আহবায়ক জাকির হোসেন গান্ধী, চরদিঘলদী ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি হাজী মোঃ ছাফির উদ্দিন, নুরালাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হাজী মোঃ সানাউল্লাহ মোল্লা, গোপালদী বাজার বণিক সমিতির পরিচালক শহিদুল্লাহ প্রমুখ। অনুষ্ঠানের ২য় অধিবেশনে মাধবদী থানা আওয়ামী লীগের আহবায়ক মোঃ সিরাজুল ইসলাম এর সভাপতিত্বে সর্বসম্মতি ক্রমে চরদিঘলদী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো: শওকত আলী প্রধান ও সাধারণ সম্পাদক মো: জালাল উদ্দিন জালুর নাম ঘোষনা করা হয়।

##

সামাজিক যোগাযোগ এ শেয়ার করুন

একই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২১ নরসিংদীর আওয়াজ
Site Customized By Rahat IT Ltd.