1. [email protected] : admin :
  2. [email protected] : Narsingdir Awaaz : Narsingdir Awaaz
শিরোনাম : :
মাধবদীতে চাঁদা না দেওয়ায় নির্মানাধীন দেয়াল ভাংচুর ও মালামাল চুরির অভিযোগ। মাধবদীর চরদিঘলদী ইউনিয়নে চেয়ারম্যান পদে আজিজুলের নাম ঘোষণা মাধবদী থানা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের আয়োজনে বেসরকারি প্রাথমিক বৃত্তি প্রদান অনুষ্ঠিত মাধবদীতে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন অনুষ্ঠিত বিশ্ব ব্যাংক এর সহায়তায় পৌরসভা ডেভেলপমেন্ট প্লান (PDP) শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত রিজিলিয়েন্ট আরবান এন্ড টেরিটরিয়াল ডেভেলপমেন্ট প্রজেক্ট (RUTDP) এর আওতায় মাধবদী পৌরসভায় কর্মশালা অনুষ্ঠিত মাধবদীতে মাদক বিরোধী প্রতিবাদ সভা মাধবদীতে ৪৭০ ক্যান বিয়ারসহ গ্রেফতার-১ মাধবদীতে মাওলানা সৈয়দ ইব্রাহিম আল হোসাইনের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন বালাপুর নবীন চন্দ্র উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

কাঠালিয়া ইউনিয়ন আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

  • আপডেট সময়: বৃহস্পতিবার, ১০ মার্চ, ২০২২
  • ৪৩৬ জন দেখেছেন

মুহাম্মদ মুছা মিয়া : নরসিংদী সদর উপজেলার মাধবদী কাঠালিয়া ইউনিয়ন আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। আজ ১০ মার্চ বিকালে মাধবদীর ফজুরকান্দী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনের ২য় অংশে মাধবদী থানা আওয়ামীলীগের আহ্বায়ক সিরাজুল ইসলাম সমঝোতার মাধ্যমে কাঠালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ এবাদুল্লাহকে সভাপতি, এড. আজিজকে সিনিয়র সহ-সভাপতি, মোঃ বজলুর রহমান বাদলকে সাধারন সম্পাদক ও পনির হোসেনকে যুগ্ম সাধারন সম্পাদক হিসেবে নাম ঘোষনা করেন। অনুষ্ঠানে কাঠালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ এবাদুল্লাহর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি জি.এম তালেব হোসেন। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন মাধবদী থানা আওয়ামীলীগের আহ্বায়ক সিরাজুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী শহর আওয়ামীলীগের সভাপতি ও নরসিংদী পৌরসভার সাবেক মেয়র মোঃ কামরুজ্জামান, নরসিংদী পৌরসভার মেয়র ও নরসিংদী শহর আওয়ামীলীগের সাধারন সম্পাদক আমজাদ হোসেন বাচ্চু। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মাধবদী থানা আওয়ামীলীগের যুগ্ম আহ্বায়ক পবিত্র রঞ্জন দাস মহাদেব। এসম আরো উপস্থিত ছিলেন মাধবদী থানা আওয়ামীলীগের যুগ্ম আহ্বায়ক আলাউদ্দিন -আল-আজাদ, জাকির হোসেন গান্ধী, মহিষাশুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এনামুল হক শাহীন, নুরালাপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ছানাউল্লাহ মোল্লা, মেহেরপাড়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও মেহেরপাড়া ইউনিয়ন আওয়ামলীগের সাবেক চেয়ারম্যান মোঃ মাহবুবুল হাসানপ্রমূখ।

সামাজিক যোগাযোগ এ শেয়ার করুন

একই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২১ নরসিংদীর আওয়াজ
Site Customized By Rahat IT Ltd.