1. masudkhan89@yahoo.com : admin :
  2. narsingdirawaaz1@gmail.com : Narsingdir Awaaz : Narsingdir Awaaz
শিরোনাম : :
মাধবদীতে চাঁদা না দেওয়ায় নির্মানাধীন দেয়াল ভাংচুর ও মালামাল চুরির অভিযোগ। মাধবদীর চরদিঘলদী ইউনিয়নে চেয়ারম্যান পদে আজিজুলের নাম ঘোষণা মাধবদী থানা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের আয়োজনে বেসরকারি প্রাথমিক বৃত্তি প্রদান অনুষ্ঠিত মাধবদীতে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন অনুষ্ঠিত বিশ্ব ব্যাংক এর সহায়তায় পৌরসভা ডেভেলপমেন্ট প্লান (PDP) শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত রিজিলিয়েন্ট আরবান এন্ড টেরিটরিয়াল ডেভেলপমেন্ট প্রজেক্ট (RUTDP) এর আওতায় মাধবদী পৌরসভায় কর্মশালা অনুষ্ঠিত মাধবদীতে পার্শ্ববর্তী গ্রামবাসীদের ওপর ‘হুমকি ও বৈষম্যের’ প্রতিবাদে বিক্ষোভ গোয়েন্দা তথ্যে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ জ্বালানি তেল জব্দ মাধবদীর পাঁচদোনায় ট্রাক চাপায় পথচারী নিহত বিদ্যাবাড়ি’র ইফতার আয়োজন

নরসিংদীতে চলন্ত ট্রেনের ধাক্কায় কলেজ ছাত্রী নিহত

  • আপডেট সময়: রবিবার, ৬ ফেব্রুয়ারী, ২০২২
  • ৪০২ জন দেখেছেন

নাসিম আজাদ, পলাশ (নরসিংদী) প্রতিনিধিঃ

নরসিংদীর পলাশে চলন্ত ট্রেনের ধাক্কায় জয়া দাস (১৭) নামে এক কলেজ ছাত্রী নিহত হয়েছে। রোববার (০৬ ফেব্রুয়ারী) সকালে উপজেলার ঘোড়াশাল ফ্ল্যাগ রেলস্টেশনের সামনে এই দুর্ঘটনা ঘটে। নিহত জয়া দাস উপজেলার জিনারদী ইউনিয়নের ভালুকাপাড়া গ্রামের তপন দাসের মেয়ে। সে কালিগঞ্জ সেন্ট মেরি গার্লস কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী। রেলওয়ে পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, সকালে ওই শিক্ষার্থী কানে হেডফোন লাগিয়ে ঘোড়াশাল রেলস্টেশনের রেললাইন দিয়ে হাঁটছিল। এসময় ঢাকা থেকে ছেড়ে আসা কিশোরগঞ্জ এক্সপ্রেস নামক একটি দ্রুতগামী ট্রেন জয়াকে ধাক্কা দেয়। এতে মাথায় আঘাত লেগে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ ব্যাপারে ঘোড়াশাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ জহিরুল আলম জানান, দুর্ঘটনার খবর পেয়ে ফাঁড়ি পুলিশ ও নরসিংদী রেলওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করে। প্রাথমিক ভাবে জানা যায়, ওই শিক্ষার্থীর কানে মোবাইলের হেডফোন লাগিয়ে অসতর্কভাবে রেললাইন দিয়ে হাঁটায় এই দুর্ঘটনা ঘটে।

সামাজিক যোগাযোগ এ শেয়ার করুন

একই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২১ নরসিংদীর আওয়াজ
Site Customized By Rahat IT Ltd.