1. masudkhan89@yahoo.com : admin :
  2. narsingdirawaaz1@gmail.com : Narsingdir Awaaz : Narsingdir Awaaz
শিরোনাম : :
মাধবদীতে চাঁদা না দেওয়ায় নির্মানাধীন দেয়াল ভাংচুর ও মালামাল চুরির অভিযোগ। মাধবদীর চরদিঘলদী ইউনিয়নে চেয়ারম্যান পদে আজিজুলের নাম ঘোষণা মাধবদী থানা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের আয়োজনে বেসরকারি প্রাথমিক বৃত্তি প্রদান অনুষ্ঠিত মাধবদীতে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন অনুষ্ঠিত বিশ্ব ব্যাংক এর সহায়তায় পৌরসভা ডেভেলপমেন্ট প্লান (PDP) শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত রিজিলিয়েন্ট আরবান এন্ড টেরিটরিয়াল ডেভেলপমেন্ট প্রজেক্ট (RUTDP) এর আওতায় মাধবদী পৌরসভায় কর্মশালা অনুষ্ঠিত মাধবদীতে পার্শ্ববর্তী গ্রামবাসীদের ওপর ‘হুমকি ও বৈষম্যের’ প্রতিবাদে বিক্ষোভ গোয়েন্দা তথ্যে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ জ্বালানি তেল জব্দ মাধবদীর পাঁচদোনায় ট্রাক চাপায় পথচারী নিহত বিদ্যাবাড়ি’র ইফতার আয়োজন

মনোহরদীতে শুভ উদ্বোধন হলো জাহান হুন্ডা কোম্পানির শোরুম।

  • আপডেট সময়: বুধবার, ২৬ জানুয়ারী, ২০২২
  • ৩৮৫ জন দেখেছেন

হুমায়ুন মিয়া নরসিংদী : নরসিংদীর মনোহরদী বাসস্ট্যান্ডে ফিতা ও কেক কেটে শুভ উদ্বোধন হলো হুন্ডা কোম্পানির শোরুম। বুধবার (২৬ জানুয়ারি ২২) বিকাল ৪টা ৩০ মিনিটে শুভ উদ্বোধন করেন প্রধান অতিথি মনোহরদী উপজেলার ভাইস চেয়ারম্যান লায়ণ ইঞ্জিনিয়ার  এস এম ইকবাল হোসেন।

স্বাস্থ্য বিধি মেনে আয়োজন করা হয় উদ্বোধন অনুষ্ঠানের।পবিত্র কোরআন তেলাওয়াত এর পর আগত অতিথিদের ফুল দিয়ে বরণ করে নেন অনুষ্ঠানের সভাপতি ও  শোরুম এর মালিক মিজানুর রহমান স্বপন।
 বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, হোন্ডা কোম্পানির ন্যাশনাল সেলস ম্যানেজার ওমর ইসলাম, মনোহরদী উপজেলা ভাইস চেয়ারম্যান আফরোজা সুলতানা রুবি, মনোহরদী পৌরসভার কাউন্সিলর মাসুদ রানা সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
বক্তারা বলেন, হোন্ডা মোটর সাইকেল কোম্পানি জাপানের এক নম্বর ব্রান্ডের। সাধারণ মানুষ বাইক বলতেই হোন্ডা কোম্পানি কে বুঝে। মনোহরদীবাসীর দীর্ঘ দিনের স্বপ্ন আজ পূর্ণ হয়েছে। তারা আশাবাদী মনোহরদীর মানুষ এই জাহান হোন্ডা কোম্পানির মোটর বাইক ক্রয় করবে।পরে দুজন ক্রেতার হাতে নতুন বাইকের চাবি তুলে দিয়ে ক্রয়ের খাতা খোলেন শোরুমের মালিক।

সামাজিক যোগাযোগ এ শেয়ার করুন

একই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২১ নরসিংদীর আওয়াজ
Site Customized By Rahat IT Ltd.