1. masudkhan89@yahoo.com : admin :
  2. narsingdirawaaz1@gmail.com : Narsingdir Awaaz : Narsingdir Awaaz
শিরোনাম : :
মাধবদীতে চাঁদা না দেওয়ায় নির্মানাধীন দেয়াল ভাংচুর ও মালামাল চুরির অভিযোগ। মাধবদীর চরদিঘলদী ইউনিয়নে চেয়ারম্যান পদে আজিজুলের নাম ঘোষণা মাধবদী থানা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের আয়োজনে বেসরকারি প্রাথমিক বৃত্তি প্রদান অনুষ্ঠিত মাধবদীতে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন অনুষ্ঠিত বিশ্ব ব্যাংক এর সহায়তায় পৌরসভা ডেভেলপমেন্ট প্লান (PDP) শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত রিজিলিয়েন্ট আরবান এন্ড টেরিটরিয়াল ডেভেলপমেন্ট প্রজেক্ট (RUTDP) এর আওতায় মাধবদী পৌরসভায় কর্মশালা অনুষ্ঠিত মাধবদীতে পার্শ্ববর্তী গ্রামবাসীদের ওপর ‘হুমকি ও বৈষম্যের’ প্রতিবাদে বিক্ষোভ গোয়েন্দা তথ্যে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ জ্বালানি তেল জব্দ মাধবদীর পাঁচদোনায় ট্রাক চাপায় পথচারী নিহত বিদ্যাবাড়ি’র ইফতার আয়োজন

মাধবদীতে দুই গৃহহীন পরিবারকে ঘর দিলেন মুক্তাদীন ডাইংয়ের এমডি মোঃ জাকির হোসেন ভুঁইয়া

  • আপডেট সময়: শনিবার, ৮ জানুয়ারী, ২০২২
  • ৪৩৯ জন দেখেছেন

 

মুহাম্মদ মুছা মিয়াঃ মাধবদীতে ঘর পেলেন অসহায় দুই গৃহহীন পরিবার। তারা হলেন নরসিংদীর মাধবদী ভগীরথপুর গ্রামের স্বামী সন্তানহীন এতিম বানু বেগম ও মৃত বাচ্চু চন্দ্র শীলের পুত্র শ্রাবন চন্দ্র শীল। নিজস্ব অর্থায়নে ঘর দুইটি নির্মান করে দিয়েছেন মুক্তাদীন ডাইং এন্ড ফিনিশিং এর কর্ণধার মোঃ জাকির হোসেন ভূইয়া। আজ ৮ ডিসেম্বর সকাল ৮টায় নগদ অর্থ ও ঘর দুইটি বুঝিয়ে দেন সুবিধাভোগীদের হাতে। পরে সকলের মঙ্গলার্থে দোয়া পরচালনা করা হয়। এসময় উপস্থিত ছিলেন মুক্তাদীন ডাইং এন্ড ফিনিশিং এর কর্ণধার ও সামাজিক সংগঠন সূখায়ুর সভাপতি মোঃ জাকির হোসেন ভূইয়া, সাধারণ সম্পাদক মোঃ আহসান হাবীব রোমান, পেসিডিয়াম সদস্য মোঃ মনির হোসেন, সাংবাদিক মোঃ নজরুল ইসলাম, দৈনিক যায়যায়দিনের মাধবদী প্রতিনিধি মুহাম্মদ মুছা মিয়া, ভগীরথপুর গ্রামের আপেল মাহমুদ চৌধুরী, মিজানুর রহমান, আলমগীর হোসেন, সোহরাব হোসেন, টাটাপাড়া গ্রামের আল আমিন চৌধুরী সহ সুখায়ুর সদস্য ও এলাকার গণ্যমান্য ব্যাক্তবর্গ।

মুহাম্মদ মুছা মিয়া
মাধবদী, নরসিংদী

সামাজিক যোগাযোগ এ শেয়ার করুন

একই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২১ নরসিংদীর আওয়াজ
Site Customized By Rahat IT Ltd.