1. [email protected] : admin :
  2. [email protected] : Narsingdir Awaaz : Narsingdir Awaaz
শিরোনাম : :
নরসিংদী-২ আসনের মেহেরপাড়ায় ধানের শীষ প্রতীকের প্রার্থী ড. আবদুল মঈন খানের সমর্থনে উঠান বৈঠক ও গনসংযোগ।  মাধবদীর মেহেরপাড়ায় ধানের শীষের পক্ষে বিএনপির নির্বাচনী উঠান বৈঠক দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন… আশরাফ ভূইয়া নাতি সড়ক দূর্ঘটনায় আহত হবার খবরে পেয়ে দাদির মৃত্যু ইসলামী আন্দোলন বাংলাদেশ মাধবদী থানা ও পৌর শাখার যৌথ উদ্যোগে মতবিনিময় সভা নরসিংদীতে লংকা বাংলা ফাউন্ডেশনের উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরন তাঁতি দলের ত্যাগী ও নির্যাতিত নেতা মোঃ সোলেমান শেখ মাধবদীতে ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযান আমদিয়ায় আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়ার আত্নার মাগফেরাত কামনা করে মিলাদ ও দোয়া মাহফিল। নরসিংদীতে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর প্রতিষ্ঠা বার্ষিকী পালন

পলাশে নৌকার পক্ষে নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত

  • আপডেট সময়: শনিবার, ১১ ডিসেম্বর, ২০২১
  • ৩৩৩ জন দেখেছেন

 

নাসিম আজাদ, পলাশ (নরসিংদী) প্রতিনিধিঃদেশে ৪র্থ ধাপে ইউপি নির্বাচনের অংশ হিসেবে আগামী ২৬ ডিসেম্বর নরসিংদীর পলাশে জিনারদী ইউনিয়ন পরিষদ নির্বাচন।এ উপলক্ষে শুক্রবার (১০ ডিসেম্বর) সন্ধায় উপজেলার জিনারদী ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স চত্বরে এক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।

জিনারদী ইউনিয়ন আওয়ামী লীগ কর্তৃক আয়োজিত উঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঘোড়াশাল পৌরসভার নবনির্বাচিত মেয়র আল্ মোজাহিদ হোসেন তুষার।

স্থানীয় আওয়ামী লীগ নেতা হুমায়ুন সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নরসিংদী জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান ও পলাশ উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কবির মৃধা, বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী মোঃ কামরুল ইসলাম গাজী,উপজেলা জাতীয় পাটির সভাপতি জাকির হোসেন মৃধা, জিনারদী ইউনিয়ন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক নুর মোহাম্মদ মোল্লা টিটু ও পলাশ উপজেলা ছাত্র লীগ সভাপতি রনি প্রধান।

উঠান বৈঠকে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, বিশিষ্ট সমাজ সেবক আব্দুল মতিন, উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক সারোয়ার হোসেন মোল্লা, আপেল মাহমুদ শাহীন, ইউনিয়ন যুবলীগ সভাপতি এ্যড.সাইফুল ইসলাম গাজী, স্বেচ্ছাসেবক লীগ আহবায়ক এ কে এম সামসাদ আলম ও সাইফুল ইসলাম স্বজল প্রমুখ।

#
নাসিম আজাদ
১১.১২.২০২১
পলাশ, নরসিংদী।

সামাজিক যোগাযোগ এ শেয়ার করুন

একই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২১ নরসিংদীর আওয়াজ
Site Customized By Rahat IT Ltd.