1. [email protected] : admin :
  2. [email protected] : Narsingdir Awaaz : Narsingdir Awaaz
শিরোনাম : :
মাধবদী পৌর এলাকায় প্রশাসকের তত্বাবধানে কোরবানির বর্জ্য অপসারণ মাধবদীতে চাঁদা না দেওয়ায় নির্মানাধীন দেয়াল ভাংচুর ও মালামাল চুরির অভিযোগ। মাধবদীর চরদিঘলদী ইউনিয়নে চেয়ারম্যান পদে আজিজুলের নাম ঘোষণা মাধবদী থানা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের আয়োজনে বেসরকারি প্রাথমিক বৃত্তি প্রদান অনুষ্ঠিত মাধবদীতে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন অনুষ্ঠিত বিশ্ব ব্যাংক এর সহায়তায় পৌরসভা ডেভেলপমেন্ট প্লান (PDP) শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত রিজিলিয়েন্ট আরবান এন্ড টেরিটরিয়াল ডেভেলপমেন্ট প্রজেক্ট (RUTDP) এর আওতায় মাধবদী পৌরসভায় কর্মশালা অনুষ্ঠিত মাধবদীতে মাদক বিরোধী প্রতিবাদ সভা মাধবদীতে ৪৭০ ক্যান বিয়ারসহ গ্রেফতার-১ মাধবদীতে মাওলানা সৈয়দ ইব্রাহিম আল হোসাইনের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন

নরসিংদী শিবপুর হানাদারমুক্ত দিবস পালন

  • আপডেট সময়: বুধবার, ৮ ডিসেম্বর, ২০২১
  • ৪৬২ জন দেখেছেন

নরসিংদী প্রতিনিধিঃ নরসিংদীর শিবপুরে হানাদারমুক্ত দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে বুধবার (৮ ডিসেম্বর) সকালে শিবপুর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ এর আয়োজনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ, র‌্যালি, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স প্রাঙ্গণে ওই অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ এর কমান্ডার মোহাম্মদ কাবিরুল ইসলাম খানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা মোঃ হারুনুর রশীদ খান।
সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার তাজুল ইসলাম খান ঝিনুক ও আজিজুর রহমান খান ভুলু মাস্টার, সাবেক ডেপুটি কমান্ডার আঃ মোতালিব খান, বীর মুক্তিযোদ্ধা এ. কে নাসিম আহমেদ হিরন, বেলায়েত হোসেন ভূইঁয়া, উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের আহবায়ক বিপ্লব চক্রবর্তী প্রমুখ। উল্লেখ্য ১৯৭১ সালের ৮ ডিসেম্বর পাকহানাদার বাহিনীর হাত থেকে মুক্ত হয় শিবপুর। ফলে এ দিনটিকে মুক্তিযোদ্ধারা শিবপুর মুক্ত দিবস হিসেবে পালন করে আসছে। #

সামাজিক যোগাযোগ এ শেয়ার করুন

একই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২১ নরসিংদীর আওয়াজ
Site Customized By Rahat IT Ltd.