1. [email protected] : admin :
  2. [email protected] : Narsingdir Awaaz : Narsingdir Awaaz
শিরোনাম : :
মাধবদীর চরদিঘলদী ইউনিয়নে চেয়ারম্যান পদে আজিজুলের নাম ঘোষণা মাধবদী থানা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের আয়োজনে বেসরকারি প্রাথমিক বৃত্তি প্রদান অনুষ্ঠিত মাধবদীতে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন অনুষ্ঠিত বিশ্ব ব্যাংক এর সহায়তায় পৌরসভা ডেভেলপমেন্ট প্লান (PDP) শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত রিজিলিয়েন্ট আরবান এন্ড টেরিটরিয়াল ডেভেলপমেন্ট প্রজেক্ট (RUTDP) এর আওতায় মাধবদী পৌরসভায় কর্মশালা অনুষ্ঠিত মাধবদীতে মাদক বিরোধী প্রতিবাদ সভা মাধবদীতে ৪৭০ ক্যান বিয়ারসহ গ্রেফতার-১ মাধবদীতে মাওলানা সৈয়দ ইব্রাহিম আল হোসাইনের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন বালাপুর নবীন চন্দ্র উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত মাধবদীতে পার্শ্ববর্তী গ্রামবাসীদের ওপর ‘হুমকি ও বৈষম্যের’ প্রতিবাদে বিক্ষোভ

সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়নের দাবিতে সারাদেশে আওয়াজ তুলুন: বিএমএসএফ

  • আপডেট সময়: রবিবার, ৭ নভেম্বর, ২০২১
  • ৩৮১ জন দেখেছেন

কুষ্টিয়া, মঙ্গলবার, ১২ অক্টোবর, ২০২১: সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়নের দাবিতে সারাদেশে আওয়াজ তোলার আহবান জানিয়েছেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের প্রতিষ্ঠাতা ও সাধারণ সম্পাদক আহমেদ আবু জাফর। তিনি বলেছেন, যেভাবে সারাদেশে একেরপর এক নির্যাতন, হামলা,মামলা এমনকি হত্যার শিকার হচ্ছেন এ থেকে রক্ষা করতে রাষ্ট্রকে সাংবাদিক সুরক্ষার দায়িত্ব নেয়া উচিত। সাংবাদিক নির্যাতনের অধিকাংশ ঘটনায় বিচারহীনতার কারণে দেশে অব্যাহত সাংবাদিক নির্যাতন বাড়ছেই। সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়নের দাবিতে আগামি ১৭ অক্টোবর সকল জেলা উপজেলা থেকে মাননীয় প্রধানমন্ত্রীর নিকট একযোগে স্মারকলিপি পাঠাতে আহবান জানানো হয়েছে। কুষ্টিয়ার মেহেরজান চাইনিজ হলরুমে ১২ অক্টোবর সকাল ১১টায় বিএমএসএফ কুষ্টিয়া জেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলনে তিনি একথা বলেছেন।

সংগঠনের কুষ্টিয়া জেলা শাখার আহবায়ক হাসিবুর রহমান রিজুর সভাপতিত্বে উদ্বোধণী বক্তব্যে কেন্দ্রীয় সিনিয়র সহ-সভাপতি সাঈদুর রহমান রিমন বলেছেন, সাংবাদিকতার বান্ধবহীন পরিবেশ সাংবাদিকদের অসহায় করে দিচ্ছে। চারপাশের বৈরী অবস্থার পাশাপাশি সাংবাদিকরাই যখন সাংবাদিকদের প্রধান শত্রু হয়ে উঠে তখন মনোবল হারিয়ে যায়, ঘৃণা জন্ম নেয়। পেশাদারিত্বের ক্ষেত্রে ভাটা পড়ে। এমন বৈরীতার অবসান চাই।

সভায় বিশেষ ছিলেন কুষ্টিয়া প্রেসক্লাব সভাপতি আল মামুন সাগর, সাবেক সভাপতি আব্দুর রশীদ চৌধুরী, সাবেক সভাপতি মুকুল খসরু, কেন্দ্রীয় কমিটির সহ-সম্পাদক আবুল খায়ের খান, সাংগঠনিক সম্পাদক এনামুল কবির সোহেল, সাংগঠনিক সম্পাদক এম. এ. আকরাম, সহ-সাংগঠনিক সম্পাদক মোনালিসা মৌ, কেন্দ্রীয় সদস্য খালেকুজ্জামান পান্নু, পাবনা বিএমএসএফ সভাপতি ডা. আব্দুস সালাম প্রমুখ।

সভা পরিচালনা করেন সংগঠনের জেলা কমিটির সদস্য সচিব নুরুন্নাহার সীমা। কাউন্সিল শেষে সংগঠনের সাধারণ সম্পাদক আহমেদ আবু জাফর ২১ সদস্য বিশিষ্ট কুষ্টিয়া জেলা কমিটি ঘোষণা করেন। কমিটিতে দৈনিক সত্যখবর সম্পাদক ও এশিয়ান টেলিভিশনের হাসিবুর রহমান রিজুকে সভাপতি ও দৈনিক প্রতিজ্ঞার সম্পাদক নুরুন্নাহার সীমাকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়।

এদিকে কাউন্সিল শেষে বিএমএসএফ’র সাধারণ সম্পাদক আহমেদ আবু জাফরের জন্মদিবস উপলক্ষে কেক কেটে এবং রাতে লালন সন্ধ্যার আয়োজন করে।

সামাজিক যোগাযোগ এ শেয়ার করুন

একই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২১ নরসিংদীর আওয়াজ
Site Customized By Rahat IT Ltd.