1. [email protected] : admin :
  2. [email protected] : Narsingdir Awaaz : Narsingdir Awaaz
শিরোনাম : :
মাধবদীতে চাঁদা না দেওয়ায় নির্মানাধীন দেয়াল ভাংচুর ও মালামাল চুরির অভিযোগ। মাধবদীর চরদিঘলদী ইউনিয়নে চেয়ারম্যান পদে আজিজুলের নাম ঘোষণা মাধবদী থানা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের আয়োজনে বেসরকারি প্রাথমিক বৃত্তি প্রদান অনুষ্ঠিত মাধবদীতে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন অনুষ্ঠিত বিশ্ব ব্যাংক এর সহায়তায় পৌরসভা ডেভেলপমেন্ট প্লান (PDP) শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত রিজিলিয়েন্ট আরবান এন্ড টেরিটরিয়াল ডেভেলপমেন্ট প্রজেক্ট (RUTDP) এর আওতায় মাধবদী পৌরসভায় কর্মশালা অনুষ্ঠিত মাধবদীতে মাদক বিরোধী প্রতিবাদ সভা মাধবদীতে ৪৭০ ক্যান বিয়ারসহ গ্রেফতার-১ মাধবদীতে মাওলানা সৈয়দ ইব্রাহিম আল হোসাইনের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন বালাপুর নবীন চন্দ্র উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

নরসিংদীতে জেসাসাপ এর অভিষেক ও সংবর্ধনা অনুষ্ঠিত

  • আপডেট সময়: শুক্রবার, ২২ অক্টোবর, ২০২১
  • ৩৮৩ জন দেখেছেন

হুমায়ুন মিয়া নরসিংদী ঃ নরসিংদী জেলা সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদ ‘এসো মিলি এক সাথে, গাঁথি মালা হৃদয়ে। এসো মিশি এক সাথে, এ মালা গাঁথা বিজয়ের। এই শ্লোগানে শুক্রবার (২২ অক্টোবর ২১) সকাল ৯টায় শুরু হয় নরসিংদী আঞ্চলিক সমবায় প্রশিক্ষণ ইনস্টিটিউট এর অডিটোরিয়ামে।

অনুষ্ঠানের প্রথম পর্বে আগত অতিথিদের ফুলেল শুভেচ্ছা জানানো ও আসন গ্রহণের পর পবিত্র কোরআন তেলাওয়াত এর মাধ্যমে মূল অনুষ্ঠান শুরু হয়। পরিচিতি পর্ব শেষে অনুষ্ঠানটি দ্বিতীয় পর্বে প্রবেশ করে। দ্বিতীয় পর্বে সংবর্ধনা, ফটোসেশন শুরু হয়।

তৃতীয় পর্বে বিনোদন মূলক অনুষ্ঠান ও কিছু কথা কিছু স্মৃতির মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
এসময় উপস্থিত ছিলেন নরসিংদী জেলা সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদ এর সভাপতি অধ্যাপিকা আনোয়ারা হোসেন, সাধারণ সম্পাদক অধ্যাপক মোঃ কামাল হোসেন, প্রধান উপদেষ্টা ও সুজন সুশাসকের জেলা সভাপতি ইঞ্জিনিয়ার মোঃ মোশাররফ হোসেন, সিনিয়র সহ সভাপতি রুনা হক, সাংবাদিক কামরুজ্জামান সহ নরসিংদী জেলার সকল পেশাজীবীরা উপস্থিত ছিলেন। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন সভাপতি অধ্যাপিকা আনোয়ারা হোসেন, সাধারণ সম্পাদক অধ্যাপক মোঃ কামাল হোসেন, ইঞ্জিনিয়ার মোঃ মোশাররফ হোসেন, রুনা হক সহ জেলা থেকে আগত অতিথিবৃন্দ।

বক্তারা বলেন – নরসিংদী জেলা সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদ নরসিংদী জেলার একটা বৃহত্তর সংগঠন। এই সংগঠনের মূল লক্ষ্য হলো নরসিংদী জেলা কে সারা বাংলাদেশে সাংস্কৃতিক অঙ্গনে শ্রেষ্ঠ হিসেবে প্রতিষ্ঠিত করা। পাশাপাশি নরসিংদী জেলাতে একটি বৃদ্ধাশ্রম, অসহায় মানুষদের পাশে সেবার মনোভাব নিয়ে দাঁড়ানো এবং সকল মানুষের মধ্যে ভ্রাতৃত্বের বন্ধন সৃষ্টি করা।

পরে নির্বাচিত অতিথিদের ক্রেস্ট উপহার দেওয়া হয় এবং দুপুরের খাবার দিয়ে আগত অতিথিদের আপ্যায়ন করা হয়।

সামাজিক যোগাযোগ এ শেয়ার করুন

একই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২১ নরসিংদীর আওয়াজ
Site Customized By Rahat IT Ltd.