1. masudkhan89@yahoo.com : admin :
  2. narsingdirawaaz1@gmail.com : Narsingdir Awaaz : Narsingdir Awaaz
শিরোনাম : :
মাধবদীতে চাঁদা না দেওয়ায় নির্মানাধীন দেয়াল ভাংচুর ও মালামাল চুরির অভিযোগ। মাধবদীর চরদিঘলদী ইউনিয়নে চেয়ারম্যান পদে আজিজুলের নাম ঘোষণা মাধবদী থানা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের আয়োজনে বেসরকারি প্রাথমিক বৃত্তি প্রদান অনুষ্ঠিত মাধবদীতে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন অনুষ্ঠিত বিশ্ব ব্যাংক এর সহায়তায় পৌরসভা ডেভেলপমেন্ট প্লান (PDP) শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত রিজিলিয়েন্ট আরবান এন্ড টেরিটরিয়াল ডেভেলপমেন্ট প্রজেক্ট (RUTDP) এর আওতায় মাধবদী পৌরসভায় কর্মশালা অনুষ্ঠিত মাধবদীতে পার্শ্ববর্তী গ্রামবাসীদের ওপর ‘হুমকি ও বৈষম্যের’ প্রতিবাদে বিক্ষোভ গোয়েন্দা তথ্যে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ জ্বালানি তেল জব্দ মাধবদীর পাঁচদোনায় ট্রাক চাপায় পথচারী নিহত বিদ্যাবাড়ি’র ইফতার আয়োজন

নরসিংদীর খবরের প্রতিষ্ঠাতা সম্পাদক হাবিবুল্লা বাহারের স্মরণসভা অনুষ্ঠিত

  • আপডেট সময়: বৃহস্পতিবার, ২১ অক্টোবর, ২০২১
  • ৩৮৬ জন দেখেছেন

নাসিম আজাদ, পলাশ (নরসিংদী) প্রতিনিধিঃ সাপ্তাহিক নরসিংদীর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক, বিশিষ্ট রাজনীতিবিদ, মুক্তিযোদ্ধের গেরিলা বাহিনীর কমান্ডার, প্রথিতযশা সাংবাদিক প্রয়াত হাবিবুল্লা বাহারের ২৬ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২১ অক্টোবর) বেলা ১১ টায় হাবিবুল্লা বাহার স্মৃতি সংসদের আয়োজনে কোর্ট রোডে নরসিংদীর খবর কার্যালয়ে এ স্মরণ সভা অনুষ্ঠিত হয়।

নরসিংদী সরকারী কলেজের সাবেক অধ্যক্ষ ও নরসিংদী জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি প্রফেসর মোহাম্মদ আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরো বক্তব্য রাখেন, নরসিংদী সরকারী কলেজের সাবেক অধ্যক্ষ গোলাম মুস্তফা মিয়া, নরসিংদী প্রেসক্লাবের সাবেক সভাপতি ও প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক নিবারণ রায়, নরসিংদী প্রেসক্লাবের সভাপতি মাখন দাস, সাধারণ সম্পাদক মাজহারুল পারভেজ,ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য ও শিক্ষক নেতা বাবু রঞ্জিত কুমার সাহা, সাপ্তাহিক নরসিংদীর খবর পত্রিকার সম্পাদক সেতারা বেগম, নরসিংদী প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক নুরুল ইসলাম, নরসিংদী প্রেসক্লাবের সিনিয়র সদস্য হলধর দাস প্রমুখ।
এসময় অন্যান্যের মধ্যে নরসিংদী জেলা রিপোর্টার্স ক্লাবের সভাপতি কামরুল ইসলাম সোহেল, সিনিয়র সহ-সভাপতি শাহাদাৎ হোসেন রাজু, সহ-সভাপতি টুটুল শিকদার, সাধারণ সম্পাদক মিজানুর রহমান সোহাগ, যুগ্মসাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মোস্তাক, সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান মনির, প্রচার ও প্রকাশনা সম্পাদক সফিউদ্দিন খন্দকার,কবি ও ছড়াকার মহসিন শিকদার, মোঃ রাজিব আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন।
এসময় বক্তারা প্রয়াত হাবিবুল্লা বাহারের বর্ণাঢ্য কর্মময় জীবনের বিভিন্ন দিক উল্লেখ ও স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন।
আলোচনা শেষে প্রয়াত হাবিবুল্লা বাহারের আত্মার মাগফেরাত কামনা করে মোনাজাত করা হয়।

সামাজিক যোগাযোগ এ শেয়ার করুন

একই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২১ নরসিংদীর আওয়াজ
Site Customized By Rahat IT Ltd.