1. [email protected] : admin :
  2. [email protected] : Narsingdir Awaaz : Narsingdir Awaaz
শিরোনাম : :
মেহেরপাড়া থেকে মাদকসহ একজন আটক মাধবদী পৌর এলাকায় প্রশাসকের তত্বাবধানে কোরবানির বর্জ্য অপসারণ মাধবদীতে চাঁদা না দেওয়ায় নির্মানাধীন দেয়াল ভাংচুর ও মালামাল চুরির অভিযোগ। মাধবদীর চরদিঘলদী ইউনিয়নে চেয়ারম্যান পদে আজিজুলের নাম ঘোষণা মাধবদী থানা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের আয়োজনে বেসরকারি প্রাথমিক বৃত্তি প্রদান অনুষ্ঠিত মাধবদীতে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন অনুষ্ঠিত বিশ্ব ব্যাংক এর সহায়তায় পৌরসভা ডেভেলপমেন্ট প্লান (PDP) শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত রিজিলিয়েন্ট আরবান এন্ড টেরিটরিয়াল ডেভেলপমেন্ট প্রজেক্ট (RUTDP) এর আওতায় মাধবদী পৌরসভায় কর্মশালা অনুষ্ঠিত মাধবদীতে মাদক বিরোধী প্রতিবাদ সভা মাধবদীতে ৪৭০ ক্যান বিয়ারসহ গ্রেফতার-১

পলাশে দেশীয় অস্ত্রসহ একজন গ্রেপ্তার

  • আপডেট সময়: মঙ্গলবার, ১২ অক্টোবর, ২০২১
  • ৩৬৩ জন দেখেছেন

নাসিম আজাদ, পলাশ (নরসিংদী) প্রতিনিধিঃ
নরসিংদীর পলাশে দেশীয় অস্ত্রসহ মো: রফিকুল ইসলাম ওরফে মিঠু (৪২) নামে একজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব ১১। গত সোমবার পলাশ থানাধীন বাড়ারচর গ্রামে তার বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত রফিকুল ওই গ্রামের মৃত বেলায়েত হোসেন সাজুর ছেলে। র‌্যাব ১১ এর নরসিংদী ক্যাম্পের কমান্ডার ফ্লাইট লেফটেন্যান্ট মোঃ তৌহিদুল মবিন খান জানান, মোঃ রফিকুল ইসলাম মিঠু নরসিংদী ও আশেপাশের জেলার চিহ্নিত সন্ত্রাসী। তার বিরুদ্ধে পলাশ থানায় মাদক মামলা রয়েছে। সে বিভিন্ন স্থানে দেশীয় অস্ত্র প্রদর্শন করে প্রভাব বিস্তারের চেষ্টা করতো। সে দীর্ঘদিন আইন প্রয়োগকারী সংস্থার ধরা ছোয়ার বাইরে ছিল। দীর্ঘদিন গোয়েন্দা নজরদারীর পর দেশীয় অস্ত্র উদ্ধারের প্রচেষ্টায় তার অবস্থান নিশ্চিত হয়ে অভিযান চালিয়ে তার বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এসময় তার কাছ থেকে চারটি ধারালো দেশীয় অস্ত্র ও ০১টি মোবাইল ফোন উদ্ধার করা হয়। তাকে পলাশ থানায় হস্তান্তর করা হয়েছে।

এব্যাপারে পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ ইলিয়াসের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে, গ্রেফতারকৃত রফিকুল ইসলাম মিঠুকে কোর্টে চালান করা হয়েছে বলে বিষয়টি নিশ্চিত করেন।

#
নাসিম আজাদ

সামাজিক যোগাযোগ এ শেয়ার করুন

একই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২১ নরসিংদীর আওয়াজ
Site Customized By Rahat IT Ltd.