1. [email protected] : admin :
  2. [email protected] : Narsingdir Awaaz : Narsingdir Awaaz
শিরোনাম : :
এতিম শিশুদের মাঝে ঈদ উপহার নিয়ে হাজী মোঃ বশির আহমেদ নরসিংদীতে নিহত জোনায়েদের পরিবারের সাথে সাক্ষাৎ করে খোঁজ খবর নিলেন সিলমান্দী ইউনিয়ন জামায়াতের আমীর জহির আহমেদ। মাধবদীতে পপুলার প্রাইভেট হাসপাতালের উদ্বোধন মাধবদীতে হৃদয় বাংলা যুব সংঘের ইফতার মাহফিল মহিলা শাখার আয়োজনে মাধবদীতে মানববন্ধন বড় কর্তাকে খুশি করলেই মিলছে সংযোগ নরসিংদী পল্লী বিদ্যুৎ সমিতি- ১ আশিকুর রহমান পাভেল ফাউন্ডেশন’-এর ইফতার সামগ্রী বিতরণ ও আর্থিক সহায়তা প্রদান। নরসিংদী-২ আসনের মেহেরপাড়ায় ধানের শীষ প্রতীকের প্রার্থী ড. আবদুল মঈন খানের সমর্থনে উঠান বৈঠক ও গনসংযোগ।  মাধবদীর মেহেরপাড়ায় ধানের শীষের পক্ষে বিএনপির নির্বাচনী উঠান বৈঠক দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন… আশরাফ ভূইয়া

ঘোড়াশালে নৌকার মাঝি আল মোজাহিদ হোসেন তুষার

  • আপডেট সময়: বৃহস্পতিবার, ৭ অক্টোবর, ২০২১
  • ৩৩৬ জন দেখেছেন

নাসিম আজাদ, পলাশ (নরসিংদী) প্রতিনিধিঃ
আগামী ২ নভেম্বর অনুষ্ঠিতব্য সপ্তম ধাপের ১০টি পৌরসভা নির্বাচনে মেয়র প্রার্থীদের তালিকা চূড়ান্ত করেছে ক্ষমতাসীন দল বাংলাদেশ আওয়ামী লীগ।
বৃহস্পতিবার (৭ অক্টোবর) সকালে গণভবনে অনুষ্ঠিত আওয়ামী লীগের সংসদীয় বোর্ড ও স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোয়ন বোর্ডের যৌথ সভায় এই তালিক চূড়ান্ত করা হয়।

সভায় সভাপতিত্ব করেন দলের সংসদীয় বোর্ড ও স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার মধ্যে নরসিংদীর পলাশ উপজেলায় ঘোড়াশাল পৌরসভা থেকে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন নৌকা প্রতীক পেয়েছেন পলাশ উপজেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক আল-মুজাহিদ হোসেন তুষার।
এ খবর উপজেলার পৌরএলাকার দলীয় নেতা কর্মীদের মাঝে ছড়িয়ে পরলে আনন্দ মিছিল, মিষ্টি বিতরণসহ প্রধানমন্ত্রীর জন্য দোয়া কামনা করেন উপজেলা আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা।

এর আগে গত ২৮ সেপ্টেম্বর তফসিল ঘোষণা করে আগামী ২ নভেম্বর সপ্তম ধাপের ১০টি পৌরসভায় ভোট গ্রহণের দিনটি নির্ধারণ করে নির্বাচন কমিশন (ইসি)। তফসিল অনুযায়ী, মনোনয়ন দাখিলের শেষ তারিখ আগামী ৯ অক্টোবর। মনোনয়ন বাছাই ১১ অক্টোবর এবং প্রত্যাহারের শেষ তারিখ ১৭ অক্টোবর।

#
নাসিম আজাদ
০৭.১০.২০২১
০১৭৩৩৭৮৯৫০৮
পলাশ, নরসিংদী।

সামাজিক যোগাযোগ এ শেয়ার করুন

একই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২১ নরসিংদীর আওয়াজ
Site Customized By Rahat IT Ltd.