1. masudkhan89@yahoo.com : admin :
  2. narsingdirawaaz1@gmail.com : Narsingdir Awaaz : Narsingdir Awaaz
শিরোনাম : :
নরসিংদীতে আনসার ও ভিডিপি কর্মকর্তা-কর্মচারীদের সাথে উপমহাপরিচালকের মতবিনিময় ও বাইসাইকেল বিতরণ নরসিংদীতে আন্তর্জাতিক প্রবীণ দিবস ২০২৬ পালিত। মাধবদীতে চাঁদা না দেওয়ায় নির্মানাধীন দেয়াল ভাংচুর ও মালামাল চুরির অভিযোগ। মাধবদীর চরদিঘলদী ইউনিয়নে চেয়ারম্যান পদে আজিজুলের নাম ঘোষণা মাধবদী থানা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের আয়োজনে বেসরকারি প্রাথমিক বৃত্তি প্রদান অনুষ্ঠিত মাধবদীতে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন অনুষ্ঠিত বিশ্ব ব্যাংক এর সহায়তায় পৌরসভা ডেভেলপমেন্ট প্লান (PDP) শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত রিজিলিয়েন্ট আরবান এন্ড টেরিটরিয়াল ডেভেলপমেন্ট প্রজেক্ট (RUTDP) এর আওতায় মাধবদী পৌরসভায় কর্মশালা অনুষ্ঠিত মাধবদীতে পার্শ্ববর্তী গ্রামবাসীদের ওপর ‘হুমকি ও বৈষম্যের’ প্রতিবাদে বিক্ষোভ গোয়েন্দা তথ্যে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ জ্বালানি তেল জব্দ

নরসিংদীতে মাদক ব্যবসায়ী দু’গ্রুপের সংঘর্ষে নিহত -১

  • আপডেট সময়: বৃহস্পতিবার, ১ জুলাই, ২০২১
  • ৫৯২ জন দেখেছেন

নরসিংদী প্রতিনিধি : নরসিংদীর পৌর শহরের বকুলতলার হোসেন মার্কেটের সামনে মাদক ব্যবসার টাকা ভাগাভাগিকে কেন্দ্র করে ইসলাম মিয়া (৫৫) নামের একজনকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষ সনেট গং।

ঘটনাটি বৃহস্পতিবার (১ জুলাই) সন্ধ্যায়। নিহত ইসলাম ওই এলাকার হারত আলীর ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানাজায়, মাদক ব্যবসার টাকা ভাগাভাগিকে কেন্দ্র করে বকুলতলা এলাকার মাদক ব্যবসায়ী সনেট (২৫) ও তার মায়ের সঙ্গে একই মহল্লার অপর মাদক ব্যবসায়ী ইসলাম মিয়ার ঝগড়া হয়। এরই জের ধরে বৃহস্পতিবার সকালে নিহত ইসলাম গ্রুপের লোকজন সনেট পক্ষের তিনজনকে এলোপাতাড়ি কুপিয়ে আহত করেন। পরে সন্ধ্যায় হোসেন মার্কেটের সামনে প্রকাশ্যে সনেট ও তার লোকজন ধারালো অস্ত্র দিয়ে ইসলাম মিয়াকে এলোপাতাড়ি কোপাতে থাকেন। প্রতিপক্ষের হামলায় ইসলাম মাটিতে লুটিয়ে পড়েন। পরে তার চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে সন্ত্রাসীরা পালিয়ে যায়।

খবর পেয়ে ইসলামের স্বজনরা তাকে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে আসেন। পরে তার অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। গুরুতর আহত অবস্থায় ঢাকায় নেয়ার পথে তিনি মারা যান।

সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সওগাতুল আলম হত্যাকাণ্ডের বিষয়টি নিশ্চিত করে জানান, দুই পক্ষই সন্ত্রাসী এবং মাদক ব্যবসায়ী বলে জানা গেছে।

সামাজিক যোগাযোগ এ শেয়ার করুন

একই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২১ নরসিংদীর আওয়াজ
Site Customized By Rahat IT Ltd.