1. [email protected] : admin :
  2. [email protected] : Narsingdir Awaaz : Narsingdir Awaaz
  3. [email protected] : root :
শিরোনাম : :
সিআরবি ভাংগা ইউনিয়ন শাখা কমিটির শপথ পাঠ আইডি কার্ড বিতরণ ২০২৬ইং অনুষ্ঠিত আন্তর্জাতিক প্রবীণ নির্যাতন প্রতিরোধ দিবস উপলক্ষে “রিক” এর আয়োজনে র‍্যালী ও আলোচনা সভা মেহেরপাড়া থেকে মাদকসহ একজন আটক মাধবদী পৌর এলাকায় প্রশাসকের তত্বাবধানে কোরবানির বর্জ্য অপসারণ মাধবদীতে চাঁদা না দেওয়ায় নির্মানাধীন দেয়াল ভাংচুর ও মালামাল চুরির অভিযোগ। মাধবদীর চরদিঘলদী ইউনিয়নে চেয়ারম্যান পদে আজিজুলের নাম ঘোষণা মাধবদী থানা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের আয়োজনে বেসরকারি প্রাথমিক বৃত্তি প্রদান অনুষ্ঠিত মাধবদীতে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন অনুষ্ঠিত বিশ্ব ব্যাংক এর সহায়তায় পৌরসভা ডেভেলপমেন্ট প্লান (PDP) শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত রিজিলিয়েন্ট আরবান এন্ড টেরিটরিয়াল ডেভেলপমেন্ট প্রজেক্ট (RUTDP) এর আওতায় মাধবদী পৌরসভায় কর্মশালা অনুষ্ঠিত

মাধবদী থানা প্রেসক্লাবের বার্ষিক নৌকা ভ্রমণ অনুষ্ঠিত

  • আপডেট সময়: শনিবার, ৪ সেপ্টেম্বর, ২০২১
  • ৫৬২ জন দেখেছেন

মাধবদী থানা প্রেসক্লাবের বার্ষিক নৌকা ভ্রমণ অনুষ্ঠিত

মনিরুজ্জামান,নরসিংদীঃ মাধবদী থানা প্রেসক্লাবের বার্ষিক নৌকা ভ্রমণ ২০২১ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (০৪ সেপ্টেম্বর) ক্লাবের সকল সদস্যদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মেঘনা নদীতে দিনব্যাপী এ ভ্রমণ অনুষ্ঠিত হয়।
মাধবদী থানার পাইকারচর ইউনিয়নের মেঘনা বাজার নৌঘাট থেকে কোরআন তেলাওয়াত ও মোনাজাতের মাধ্যমে নৌ ভ্রমনের যাত্রা শুরু করা হয়। মোনাজাত পরিচালনা করেন মাধবদী থানা প্রেসক্লাবের কোষাধ্যক্ষ ও দৈনিক অধিকার নরসিংদী জেলা প্রতিনিধি মনিরুজ্জামান মনির।


মাধবদী থানা প্রেসক্লাবের সভাপতি মোঃ আল-আমিন সরকার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বার্ষিক আনন্দ ভ্রমণের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। আনুষ্ঠানিক উদ্বোধনের পর ঐতিহাসিক সোনারগাঁ জাদুঘরের উদ্দেশ্যে যাত্রা শুরু হয়। মাধবদী থানা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক খন্দকার শাহিন’র সঞ্চালনায় প্রধান অতিথি আল-আমিন সরকার বিভিন্ন সাংগঠনিক আলোচনা ও সাংবাদিকতায় গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা মূলক আলোচনা করেন। দুপুর আড়াইটার সময় নৌকা তার কাঙ্খিত লক্ষ্যে পৌঁছে। দুপুরের খাবারের পর সংগঠনের সোনারগাঁ জাদুঘর ও পানামা নগরের প্রাচীন স্থাপত্য শিল্পের মনোমুগ্ধকর কারুকাজ অবলোকন শেষে বিকেল সাড়ে পাঁচটায় ফেরার পালা শুরু হয়।
বিকেলের স্নিগ্ধ সমীরণ ও সূর্যের আলো নদীর টলমল পানিতে পড়ে এক মনোমুগ্ধকর অপরূপ দৃশ্যের অবতারণা করে। স্নিগ্ধ শীতল বাতাস, নদীর তীরবর্তী বাড়িঘর ও প্রকৃতির অপরূপ সৌন্দর্য অবলোকন করতে করতে কখন যে নৌকা মেঘনা বাজার ঘাটে এসে নোঙর ফেলেছে তা কেউ বুঝতেই পারেনি। নৌকা ভ্রমণটি সত্যিকার অর্থেই অনেক আনন্দ ও উপভোগ্য ছিল। শহরের কোলাহল ছেড়ে ঐতিহাসিক স্থান দর্শন, নদী ও প্রকৃতির সাথে সময় কাটানোর এ সুন্দর মুহূর্তটুকু প্রত্যেকের স্মৃতিপটে দীর্ঘদিন জমা থাকবে।
এসময় মাধবদী থানা প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম, ইমন ঞ্জসিদ্দিকী,সাংগঠনিক সম্পাদক নূরে আলম, সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক আহসান হাবীব রোমান, দপ্তর সম্পাদক আওলাদ হোসেন, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক আব্দুল কুদ্দুস, কার্য নির্বাহী সদস্য মেহবুব ইয়াসিন সৃজন, আঃ হান্নান মানিক, মোক্তার হোসেন, মঞ্জুরুল ইসলাম আরিফ ও আবু হানিফসহ সংগঠনের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

#মনিরুজ্জামান
নরসিংদী
০৪-০৯-২০২১
০১৭১১-৪৫৫৩৭৩

সামাজিক যোগাযোগ এ শেয়ার করুন

একই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২১ নরসিংদীর আওয়াজ
Site Customized By Rahat IT Ltd.