W9 Games Casino For the live gaming, Fresh Deck Studios covers this platform. Slots Casino Vegas All newbies are eligible for the casino's unique arrival incentive. Casino Rewards Birthday Bonus

রাকিবুল হাসানঃ- নরসিংদী সদর উপজেলার মহিষাশুড়া ইউনিয়ন আওয়ামীলীগ ও সকল সহযোগী সংগঠনের আয়োজনে ১৫ আগস্ট জাতীয় শোক দিবস ও ২১ আগস্ট আওয়ামীগের জনসভায় গ্রেনেড হামলা দিবস উপলক্ষে আলোচনা, দোয়া ও গণভোজের আয়োজন করা হয়। উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান ও মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক আলহাজ্ব আব্দুল মতিন ভুঁইয়া মহোদয়।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদীর জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ্ব জি.এম তালেব হোসেন, নরসিংদী শহর আওয়ামী লীগের সংগ্রামী সভাপতি ও মানবিক মেয়র খেতাবপ্রাপ্ত আলহাজ্ব মোঃ কামরুজ্জামান কামরুল, নরসিংদী পৌরসভার মেয়র ও শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব আমজাদ হোসেন বাচ্চু , নরসিংদী জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব আনোয়ার হোসেন, মাধবদী থানা আওয়ামীলীগের আহবায়ক মোঃ সিরাজুল ইসলাম, থানা আওয়ামীলীগের যুগ্ম-আহ্বায়ক বাবু পবিত্র রঞ্জন দাস মহাদেব, মহিষাশুড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোঃ আলমগীর হোসেন ভূঁইয়া, নরসিংদী জেলা ছাত্রলীগের সভাপতি হাসিবুল হাসান মিন্টু, মাধবদী থানা ছাত্রলীগের সভাপতি মাসুদ খান অপূর্ব সহ মহিষাশুড়া ইউনিয়ন আওয়ামী লীগ সহ সকল সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।