1. [email protected] : admin :
  2. [email protected] : Narsingdir Awaaz : Narsingdir Awaaz
শিরোনাম : :
মাধবদী পৌর এলাকায় প্রশাসকের তত্বাবধানে কোরবানির বর্জ্য অপসারণ মাধবদীতে চাঁদা না দেওয়ায় নির্মানাধীন দেয়াল ভাংচুর ও মালামাল চুরির অভিযোগ। মাধবদীর চরদিঘলদী ইউনিয়নে চেয়ারম্যান পদে আজিজুলের নাম ঘোষণা মাধবদী থানা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের আয়োজনে বেসরকারি প্রাথমিক বৃত্তি প্রদান অনুষ্ঠিত মাধবদীতে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন অনুষ্ঠিত বিশ্ব ব্যাংক এর সহায়তায় পৌরসভা ডেভেলপমেন্ট প্লান (PDP) শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত রিজিলিয়েন্ট আরবান এন্ড টেরিটরিয়াল ডেভেলপমেন্ট প্রজেক্ট (RUTDP) এর আওতায় মাধবদী পৌরসভায় কর্মশালা অনুষ্ঠিত মাধবদীতে মাদক বিরোধী প্রতিবাদ সভা মাধবদীতে ৪৭০ ক্যান বিয়ারসহ গ্রেফতার-১ মাধবদীতে মাওলানা সৈয়দ ইব্রাহিম আল হোসাইনের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন

মাধবদী পৌর এলাকায় প্রশাসকের তত্বাবধানে কোরবানির বর্জ্য অপসারণ

  • আপডেট সময়: রবিবার, ৩১ মে, ২০২৬
  • ২৪ জন দেখেছেন

 

সুমন পালঃ
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে কোরবানির পশুর বর্জ্য দ্রুত অপসারণ ও পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করতে নরসিংদীর মাধবদী পৌরসভার উদ্যোগে আগে থেকেই পৌর এলাকার ১২টি ওয়ার্ডে ব্যানারের মাধ্যমে নির্ধারিত স্থানে কোরবানির বর্জ্য ফেলার আহবান জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা ও মাধবদী পৌর প্রশাসক আসমা জাহান সরকার।
এরই ধারাবাহিকতায় ঈদের দিন থেকে পর্যায়ক্রমে পৌরসভার কর্মকর্তা ও পরিচ্ছন্ন কর্মীরা পৌর এলাকার পাড়া মহল্লার বিভিন্ন গলি থেকে কোরবানির বর্জ্য অপসারণ করে এবং সেখানে জীবাণুনাশক ব্লিচিং পাউডার ছিটিয়ে দেন। এতে করে পৌর নাগরিকরা দুর্গন্ধমুক্ত পরিবেশে চলাফেরা করতে পারছে।
ঈদের এই ছুটির মাঝেও নাগরিক সেবার মান চলমান রাখতে পৌর প্রশাসক আসমা জাহান সরকার নিজে উপস্থিত থেকে বর্জ্য অপসারণ ও পরিচ্ছন্নতা তদারকি করেন। পৌরসভার কর্মকর্তা, কর্মচারী ও পরিচ্ছন্ন কর্মীরা তাদের ঈদের ছুটি ও আনন্দ বিলিয়ে দিয়েছেন পৌর নাগরিকদের সেবায়।
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও মাধবদী পৌর প্রশাসক আসমা জাহান সরকার জানান, একটি পরিচ্ছন্ন, স্বাস্থ্যকর ও বাসযোগ্য শহর গড়ে তুলতে প্রশাসনের পাশাপাশি সর্বস্তরের জনগণের সচেতনতা এবং সক্রিয় সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
সকলের সম্মিলিত প্রচেষ্টায় একটি সুন্দর পরিবেশ মাধবদীতে বজায় রাখা সম্ভব। ঈদ-পরবর্তী সময়ে দ্রুত বর্জ্য অপসারণের এই উদ্যোগকে স্থানীয় বাসিন্দারাও বেশ প্রশংসনীয় বলে অভিহিত করেছেন।

সামাজিক যোগাযোগ এ শেয়ার করুন

একই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২১ নরসিংদীর আওয়াজ
Site Customized By Rahat IT Ltd.