1. [email protected] : admin :
  2. [email protected] : Narsingdir Awaaz : Narsingdir Awaaz
শিরোনাম : :
আশিকুর রহমান পাভেল ফাউন্ডেশন’-এর ইফতার সামগ্রী বিতরণ ও আর্থিক সহায়তা প্রদান। নরসিংদী-২ আসনের মেহেরপাড়ায় ধানের শীষ প্রতীকের প্রার্থী ড. আবদুল মঈন খানের সমর্থনে উঠান বৈঠক ও গনসংযোগ।  মাধবদীর মেহেরপাড়ায় ধানের শীষের পক্ষে বিএনপির নির্বাচনী উঠান বৈঠক দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন… আশরাফ ভূইয়া নাতি সড়ক দূর্ঘটনায় আহত হবার খবরে পেয়ে দাদির মৃত্যু ইসলামী আন্দোলন বাংলাদেশ মাধবদী থানা ও পৌর শাখার যৌথ উদ্যোগে মতবিনিময় সভা নরসিংদীতে লংকা বাংলা ফাউন্ডেশনের উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরন তাঁতি দলের ত্যাগী ও নির্যাতিত নেতা মোঃ সোলেমান শেখ মাধবদীতে ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযান আমদিয়ায় আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়ার আত্নার মাগফেরাত কামনা করে মিলাদ ও দোয়া মাহফিল।

আশিকুর রহমান পাভেল ফাউন্ডেশন’-এর ইফতার সামগ্রী বিতরণ ও আর্থিক সহায়তা প্রদান।

  • আপডেট সময়: শুক্রবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৩১ জন দেখেছেন

 

সুমন পালঃ
মাধবদীর ভগীরথপুরে আর্তমানবতার সেবায় এগিয়ে এসেছে আশিকুর রহমান পাভেল ফাউন্ডেশন। শুক্রবার দুপুরে স্থানীয় অসহায় ও দুস্থ মানুষের মাঝে নগদ অর্থ ও ইফতার সামগ্রী বিতরণ করা হয়। অনুষ্ঠানে এলাকার শত শত অসহায় নারী, পুরুষ ও শিশু উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে উপস্থিত থেকে নিজ হাতে সহায়তা তুলে দেন আশিকুর রহমান পাভেল ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি ও নরসিংদী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি এর সাবেক প্রেসিডেন্ট আলহাজ্ব আব্দুল মোমেন মোল্লা। আরো উপস্থিত ছিলেন ভগীরথপুর হাজী লাল মিয়া মোল্লা উচ্চ বিদ্যালয়ের জমিদাতা হাজী মোঃ লাল মিয়া মোল্লা, ভগীরথপুর হাজী লাল মিয়া মোল্লা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ জাহাঙ্গীর হোসেন, ভগীরথপুর রোকেয়া বেগম মহিলা আলিয়া মাদরাসার সুপার মনিরুল ইসলাম,
মাধবদী প্রেসক্লাবের সভাপতি মোঃ মকবুল হোসেন, সমাজ সেবক আলহাজ্ব সাহাদাত হোসেন, আঃ গফুর স্বপন, মেহেরপাড়া ইউনিয়ন ছাত্রদলের সভাপতি এম এস আলম মোল্লা, হাজী লাল মিয়া মোল্লা উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির পরিচালক মোঃ আমিন উদ্দিন, সাবেক পরিচালক মোঃ নজরুল ইসলাম, মেহেরপাড়া ইউনিয়ন পরিষদের সাবেক ইউপি সদস্য আহম্মদ সহ এলাকার বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিবর্গ। মানবিক দায়বদ্ধতা ও সামাজিক দায়িত্ববোধ থেকে পরিচালিত এই মহতী উদ্যোগ স্থানীয় অসহায় মানুষের মাঝে আশার আলো ছড়িয়ে দিয়েছে।

সামাজিক যোগাযোগ এ শেয়ার করুন

একই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২১ নরসিংদীর আওয়াজ
Site Customized By Rahat IT Ltd.