1. [email protected] : admin :
  2. [email protected] : Narsingdir Awaaz : Narsingdir Awaaz
শিরোনাম : :
আশিকুর রহমান পাভেল ফাউন্ডেশন’-এর ইফতার সামগ্রী বিতরণ ও আর্থিক সহায়তা প্রদান। নরসিংদী-২ আসনের মেহেরপাড়ায় ধানের শীষ প্রতীকের প্রার্থী ড. আবদুল মঈন খানের সমর্থনে উঠান বৈঠক ও গনসংযোগ।  মাধবদীর মেহেরপাড়ায় ধানের শীষের পক্ষে বিএনপির নির্বাচনী উঠান বৈঠক দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন… আশরাফ ভূইয়া নাতি সড়ক দূর্ঘটনায় আহত হবার খবরে পেয়ে দাদির মৃত্যু ইসলামী আন্দোলন বাংলাদেশ মাধবদী থানা ও পৌর শাখার যৌথ উদ্যোগে মতবিনিময় সভা নরসিংদীতে লংকা বাংলা ফাউন্ডেশনের উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরন তাঁতি দলের ত্যাগী ও নির্যাতিত নেতা মোঃ সোলেমান শেখ মাধবদীতে ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযান আমদিয়ায় আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়ার আত্নার মাগফেরাত কামনা করে মিলাদ ও দোয়া মাহফিল।

অবৈধভাবে জমি দখলের চেষ্টা ও প্রাণনাশের হুমকি

  • আপডেট সময়: সোমবার, ২৬ জুলাই, ২০২১
  • ৪৯২ জন দেখেছেন

পলাশ (নরসিংদী) প্রতিনিধিঃনরসিংদীর পলাশে ঘোড়াশাল পৌরসভার ৩ নং ওয়ার্ড পলাশ বনিক পাড়ার তাপস চন্দ্র ভৌমিক(৪৫)ও তার তিন ছেলে জয় চন্দ্র ভৌমিক (২৭),আকাশ চন্দ্র ভৌমিক এবং পলাশ চন্দ্র ভৌমিক এর বিরুদ্ধে অবৈধভাবে জমি দখলের চেষ্টা ও প্রণনাশের হুমকি দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। মৃত রাখাল চন্দ্র ধরের ছেলে একই এলাকার প্রতিবেশী শিশির চন্দ্র ধর এ অভিযোগ করেন। তিনি জানান,আমাদের বসত ভিটার জায়গা নিয়ে গত ৩ থেকে ৪ বছর যাবত বিরোধ চলছে। এ ব্যাপারে স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গের মাধ্যমে একাধিক বার শালিস হয়।স্থানীয় বিচার শালিসে বসত ভিটার উল্লেখিত বিরোধীয় জমি সংক্রান্তে আমার পক্ষে রায় দেন এবং বিবাদীকে বসত ভিটার জমি আমাকে বুঝিয়ে দিতে বলেন। বিবাদীগণ স্থানীয় বিচার শালিসের সিদ্ধান্ত না মানিয়া উক্ত বিরোধীয় জমিতে বসত ঘর নির্মানের কাজ কারার পায়তারা করতে থাকে। এরই ধারাবাহিকতায় গত ২২ জুলাই বৃহস্পতিবার বিবাদী তাপস চন্দ্র ভৌমিক ও তার তিন ছেলেকে নিয়ে আমার জমিতে বসত ঘর নির্মানের কাজ করতে থাকলে আমি দেখতে পেয়ে বিবাদীদেরকে কাজ করার জন্য নিষেধ কিরলে আমাকে অশ্লীল ভাষায় গালিগালাজ করে।গালিগালাজ করার কারণ জানতে চাইলে তারা আমাকে লাঠি নিয়ে মারতে আসে এবং প্রাণনাশের হুমকি প্রদান করে।
এ ব্যাপারে শিশির চন্দ্র ধর বাদী হয়ে তাপস চন্দ্র ভৌমিক ও তার তিন ছেলের বিরুদ্ধে ২৫ জুলাই রবিবার পলাশ থানায় একটি সাধারণ ডায়েরি করেন।
পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মোহাম্মদ নাসির উদ্দীনের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, এব্যাপারে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

সামাজিক যোগাযোগ এ শেয়ার করুন

একই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২১ নরসিংদীর আওয়াজ
Site Customized By Rahat IT Ltd.