1. [email protected] : admin :
  2. [email protected] : Narsingdir Awaaz : Narsingdir Awaaz
শিরোনাম : :
মাধবদী পৌর এলাকায় প্রশাসকের তত্বাবধানে কোরবানির বর্জ্য অপসারণ মাধবদীতে চাঁদা না দেওয়ায় নির্মানাধীন দেয়াল ভাংচুর ও মালামাল চুরির অভিযোগ। মাধবদীর চরদিঘলদী ইউনিয়নে চেয়ারম্যান পদে আজিজুলের নাম ঘোষণা মাধবদী থানা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের আয়োজনে বেসরকারি প্রাথমিক বৃত্তি প্রদান অনুষ্ঠিত মাধবদীতে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন অনুষ্ঠিত বিশ্ব ব্যাংক এর সহায়তায় পৌরসভা ডেভেলপমেন্ট প্লান (PDP) শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত রিজিলিয়েন্ট আরবান এন্ড টেরিটরিয়াল ডেভেলপমেন্ট প্রজেক্ট (RUTDP) এর আওতায় মাধবদী পৌরসভায় কর্মশালা অনুষ্ঠিত মাধবদীতে মাদক বিরোধী প্রতিবাদ সভা মাধবদীতে ৪৭০ ক্যান বিয়ারসহ গ্রেফতার-১ মাধবদীতে মাওলানা সৈয়দ ইব্রাহিম আল হোসাইনের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন

চাচীর সাথে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

  • আপডেট সময়: রবিবার, ১৩ এপ্রিল, ২০২৫
  • ২৫৭ জন দেখেছেন

 

ভ্রাম্যমাণ প্রতিনিধি : নরসিংদীর মাধবদীতে চাচীর সাথে বেড়াতে এসে পুকুরের পানিতে ডুবে নাবিলা আক্তার (৮) নামের এক শিশুর মৃত্য হয়েছে। শনিবার (১২ এপ্রিল) দুপুরে এই ঘটনা ঘটে। নিহত নাবিলা নারায়নগঞ্জের আড়াই হাজার উপজেলার রসুলপুর মোল্লপাড়া গ্রামের জাকির হোসেন এর মেয়ে।

জানাগেছে, ঘটনার আগের দিন শুক্রবার (১১ এপ্রিল) নাবিলা তার চাচা শাকিলের শুশুর বাড়ি মাধবদী থানাধীন কান্দাইল মোল্লাপাড়া (খেতাপাড়া) গ্রামের খোকন মোল্লার বাড়িতে বেড়াতে আসে।
পরে ঘটনার দিন দুপুরে নাবিলা আক্তার ওই বাড়ির অন্য দুই শিশুর সাথে বাড়ির পাশে বিলের পুকুর যা আমদিয়া ইউনিয়ন ১নং ওয়ার্ড এর সাবেক মেম্বার এবাদুল্লাহ’র বালুর গাতা(গর্ত) নামে পরিচিত সেই পুকুরে গোসল করতে যায়। পুকুরে নাবিলা ও তার সাথে অন্য দুইজন একই সাথে গোসল করতে নেমে পানিতে ডুব দিলে নাবিলা ছাড়া বাকি দুইজন উপরে উঠে আসে। শিশুরা নাবিলাকে দেখতে না পেয়ে বাড়িতে চলে যায় এবং ভয়ে কাউকে কিছু না জানিয়ে চুপ থাকে। পরে নাবিলা বাড়িতে ফেরত না আসায় নাবিলার কাকা- কাকি সহ অন্যান্যরা দুই শিশুকে নাবিল কোথায় জানতে চাইলে তারা জানায় নাবিলা গোসল করতে নেমে আর উপরে উঠে আসেনি। এঘটনায় বাড়ি ও এলাবাসীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পুকুরে নেমে নাবিলাকে খুঁজতে থাকে। খোঁজ না পেয়ে ফায়ার সার্ভিসকে খবর দিলে মাধবদী ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছায়। পরে অনেক খোঁজাখুঁজি করে নাবিলাকে উদ্ধার করলেও ততক্ষণে নাবিলার দেহে আর প্রাণ নেই। পরে নাবিলার পরিবার এসে তার মরদেহ নাবিলার নিজ বাড়ি আড়াইহাজার থানার সাতগ্রাম ইউনিয়নের রসুলপুর গ্রামে নিয়ে নামাযে জানাজা শেষে সামাজিক কবরস্থানে দাফন করে।

সামাজিক যোগাযোগ এ শেয়ার করুন

একই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২১ নরসিংদীর আওয়াজ
Site Customized By Rahat IT Ltd.