1. [email protected] : admin :
  2. [email protected] : Narsingdir Awaaz : Narsingdir Awaaz
শিরোনাম : :
বিদ্যাবাড়ি’র ইফতার আয়োজন মাধবদী এস.পি ইনষ্টিটিউশন ২০০৩ ব্যাচের ইফতার মাহফিল এতিম শিশুদের মাঝে ঈদ উপহার নিয়ে হাজী মোঃ বশির আহমেদ নরসিংদীতে নিহত জোনায়েদের পরিবারের সাথে সাক্ষাৎ করে খোঁজ খবর নিলেন সিলমান্দী ইউনিয়ন জামায়াতের আমীর জহির আহমেদ। মাধবদীতে পপুলার প্রাইভেট হাসপাতালের উদ্বোধন মাধবদীতে হৃদয় বাংলা যুব সংঘের ইফতার মাহফিল মহিলা শাখার আয়োজনে মাধবদীতে মানববন্ধন বড় কর্তাকে খুশি করলেই মিলছে সংযোগ নরসিংদী পল্লী বিদ্যুৎ সমিতি- ১ আশিকুর রহমান পাভেল ফাউন্ডেশন’-এর ইফতার সামগ্রী বিতরণ ও আর্থিক সহায়তা প্রদান। নরসিংদী-২ আসনের মেহেরপাড়ায় ধানের শীষ প্রতীকের প্রার্থী ড. আবদুল মঈন খানের সমর্থনে উঠান বৈঠক ও গনসংযোগ। 

বালাপুর নবীন চন্দ্র উচ্চ বিদ্যালয়ের গ্রীষ্মকালীন স্কুল ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত

  • আপডেট সময়: বৃহস্পতিবার, ২৯ আগস্ট, ২০২৪
  • ২৮১ জন দেখেছেন

সুমন পালঃ
নরসিংদী সদর উপজেলার পাইকারচর ইউনিয়নের নবীন চন্দ্র উচ্চ বিদ্যালয় ছাত্রদের গ্রীষ্মকালীন ফুটবল প্রতিযোগিতা ২৯ আগষ্ট অনুষ্ঠিত হয়েছে। উক্ত প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অত্র প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক আব্দুস সবুর। উপস্থিত ছিলেন অত্র প্রতিষ্ঠানের কো-অপ সদস্য, পাইকারচর ইউনিয়ন বিএনপির আহবায়ক ও পাইকারচর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মাঈনুল ইসলাম ভূইয়া , অত্র বিদ্যালয়ের সাবেক সভাপতি ও দাতা সদস্য আলহাজ্ব আবুল হাসেম, অভিভাবক সদস্য মোঃ রিয়াজুল ইসলাম ভূইয়া, মোঃ আলমগীর মিয়া, শিক্ষক-অভিভাবক সমিতির সভাপতি আলী আহমেদ , সংরক্ষিত মহিলা অভিভাবক সদস্য নিপা আক্তার সহ অন্যান্য শিক্ষক ও অতিথি বৃন্দ। উক্ত ফুটবল খেলায় ৬ষ্ঠ ও ৮ম শ্রেণি অংশ গ্রহণ করে, এতে ৬ষ্ঠ শ্রেণি ট্রাইবেকারে ৪-৩ গোলে বিজয়ী হয়। পরে বিকেল ৩টায় ১০ম শ্রেণির ছাত্ররা সাদা ও নীল দলের মধ্যে ফুটবল খেলা অনুষ্ঠিত হয়। খেলায় ট্রাইবেকারে সাদা দল ৪-৩গোলে বিজয়ী হয়। পরে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন উপস্থিত অতিথি বৃন্দ।

সামাজিক যোগাযোগ এ শেয়ার করুন

একই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২১ নরসিংদীর আওয়াজ
Site Customized By Rahat IT Ltd.