1. [email protected] : admin :
  2. [email protected] : Narsingdir Awaaz : Narsingdir Awaaz
শিরোনাম : :
মেহেরপাড়া থেকে মাদকসহ একজন আটক মাধবদী পৌর এলাকায় প্রশাসকের তত্বাবধানে কোরবানির বর্জ্য অপসারণ মাধবদীতে চাঁদা না দেওয়ায় নির্মানাধীন দেয়াল ভাংচুর ও মালামাল চুরির অভিযোগ। মাধবদীর চরদিঘলদী ইউনিয়নে চেয়ারম্যান পদে আজিজুলের নাম ঘোষণা মাধবদী থানা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের আয়োজনে বেসরকারি প্রাথমিক বৃত্তি প্রদান অনুষ্ঠিত মাধবদীতে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন অনুষ্ঠিত বিশ্ব ব্যাংক এর সহায়তায় পৌরসভা ডেভেলপমেন্ট প্লান (PDP) শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত রিজিলিয়েন্ট আরবান এন্ড টেরিটরিয়াল ডেভেলপমেন্ট প্রজেক্ট (RUTDP) এর আওতায় মাধবদী পৌরসভায় কর্মশালা অনুষ্ঠিত মাধবদীতে মাদক বিরোধী প্রতিবাদ সভা মাধবদীতে ৪৭০ ক্যান বিয়ারসহ গ্রেফতার-১

রাষ্ট্রীয় সম্পদ রক্ষায় বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর প্রেস ব্রিফিং

  • আপডেট সময়: বৃহস্পতিবার, ৮ আগস্ট, ২০২৪
  • ৪৪২ জন দেখেছেন

সুমন পালঃ
রাষ্ট্রীয় সম্পদ রক্ষা করুন, সকলে আইন মেনে চলুন থানায় এসে অভিযোগ করুন এ প্রতিপাদ্যে ৮আগষ্ট বৃহস্পতিবার মাধবদী থানায় প্রেস ব্রিফিং করেছেন নরসিংদী জেলা বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর নরসিংদী জেলা কমান্ড্যান্ট মোঃ জাহিদুল ইসলাম। ব্রিফিং এ জেলা কমান্ড্যান্ট বলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে আওয়ামী লীগ সরকারের পদত্যাগের পর দেশের বিভিন্ন থানায় পুলিশ না থাকায় বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান ও মহামান্য রাষ্ট্রপতির নির্দেশক্রমে আনসার হেড কোয়াটারের দিকনির্দেশনার আলোকে নরসিংদী জেলার বিভিন্ন থানায় ও ট্রাফিক নিয়ন্ত্রণে কাজ করছে। নরসিংদী জেলার ২৪টি পয়েন্টে ১২৬জন আনসার ও ভিডিপি সদস্য মোতায়েন করেছি। এছাড়াও মাধবদী থানা, নরসিংদী সদর মডেল থানা, মনোহরদী থানা ও শিবপুর থানাতে ১০জন করে আনসার সদস্য মোতায়েন রয়েছে। তারা আইন শৃঙ্খলা রক্ষা ও থানায় জব্দকৃত মালামাল রক্ষায় কাজ করছে। সেই সাথে কেউ যাতে থানায় ভাংচুর ও অগ্নিসংযোগ করতে না পারে সেজন্য কাজ করছে। তারা থানায় আগত ব্যাক্তিদের অভিযোগ শুনচ্ছে ও আইনী পরামর্শ দিচ্ছে। নরসিংদী এলাকার কোথাও চুরি, ছিনতাই, লুটতরাজ হলে থানায় এসে আনসার সদস্যদের কাছে লিখিত অভিযোগ দায়ের করলে আমরা সেগুলো জেলা ম্যাজিষ্ট্যাট ও সেনাবাহিনীর সহযোগিতায় ব্যবস্থা গ্রহন করা হবে। আমরা সেনাবাহিনী ও জেলা প্রশাসকের সাথে সমন্বয় করে কাজ করছি। নরসিংদী জেলার গুরুত্বপূর্ণ স্থাপনা জেলা প্রশাসক কার্যালয়, জেলা জজ কোর্ট, সদর হাসপাতাল ও জেলা হাসপাতালেও বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা মোতায়েন রয়েছে। ব্রিফিং এ আরো উপস্থিত ছিলেন নরসিংদী সহকারী জেলা কমান্ড্যান্ট মোঃ সাজ্জাত হোসেন, সদর উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মোঃ ছিদ্দিকুর রহমান, পলাশ উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মোঃ শহিদুজ্জামান রাজু, সদর উপজেলা প্রশিক্ষক সঞ্জয় দাস সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় সাংবাদিক বৃন্দ।

সামাজিক যোগাযোগ এ শেয়ার করুন

একই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২১ নরসিংদীর আওয়াজ
Site Customized By Rahat IT Ltd.