1. [email protected] : admin :
  2. [email protected] : Narsingdir Awaaz : Narsingdir Awaaz
শিরোনাম : :
মাধবদী এস.পি ইনষ্টিটিউশন ২০০৩ ব্যাচের ইফতার মাহফিল এতিম শিশুদের মাঝে ঈদ উপহার নিয়ে হাজী মোঃ বশির আহমেদ নরসিংদীতে নিহত জোনায়েদের পরিবারের সাথে সাক্ষাৎ করে খোঁজ খবর নিলেন সিলমান্দী ইউনিয়ন জামায়াতের আমীর জহির আহমেদ। মাধবদীতে পপুলার প্রাইভেট হাসপাতালের উদ্বোধন মাধবদীতে হৃদয় বাংলা যুব সংঘের ইফতার মাহফিল মহিলা শাখার আয়োজনে মাধবদীতে মানববন্ধন বড় কর্তাকে খুশি করলেই মিলছে সংযোগ নরসিংদী পল্লী বিদ্যুৎ সমিতি- ১ আশিকুর রহমান পাভেল ফাউন্ডেশন’-এর ইফতার সামগ্রী বিতরণ ও আর্থিক সহায়তা প্রদান। নরসিংদী-২ আসনের মেহেরপাড়ায় ধানের শীষ প্রতীকের প্রার্থী ড. আবদুল মঈন খানের সমর্থনে উঠান বৈঠক ও গনসংযোগ।  মাধবদীর মেহেরপাড়ায় ধানের শীষের পক্ষে বিএনপির নির্বাচনী উঠান বৈঠক

সাবেক চেয়ারম্যান হত্যার পরিকল্পনাকারী হিরণ মোল্লা আটক

  • আপডেট সময়: সোমবার, ১৭ জুন, ২০২৪
  • ৩২৫ জন দেখেছেন

সুমন পালঃ
নরসিংদী সদর উপজেলাধীন কাঠালিয়া ইউনিয়নের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান, মাধবদী থানা মহিলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও কাঠালিয়া ইউনিয়ন মহিলা আওয়ামী লীগের সভাপতি কে হত্যার পরিকল্পনাকারী সহ দু-জনকে আটক করেছে মাধবদী থানা পুলিশ।
মামলা সূত্রে জানাযায়, পূর্ব শত্রুতার জেরধরে গত ১লা জুন বিকেলে দলীয় সভা শেষে প্রাইভেট কার নিয়ে বাড়ী ফেরার পথে নরসিংদী-মদনগঞ্জ সড়কের খনমর্দ্দী মোড় ফায়ার সার্ভিসের সামনে পৌছালে জহিরুল ইসলাম হিরন মোল্লা, আলমগীর সহ অজ্ঞাতনামা কয়েকজন বে-আইনি জনতাবদ্ধ হয়ে প্রাইভেটকারের গতিরোধ করে পিস্তল, হকিষ্টিক, ধারালো চাপাতি, ছুরি সহ বীণা আক্তারকে আটকিয়ে সাথে থাকা ইউপি সদস্য মোহাম্মদ আলীকে গাড়ি থেকে নামিয়ে মারধর করে শরীরের বিভিন্ন স্থানে নীলাফুলা জখম করে। অলি উল্লাহ মেম্বার এর সাথে থাকা নগদ ২৫হাজার টাকা হিরণ মোল্লা নিয়ে যায়। ঘটনার সময় বীণা আক্তার গাড়ি থেকে নামিলে হিরণ মোল্লা কাপড় চোপড় টানা হেচড়া করে শ্লীলতাহানি করে। এসময় তাদের ডাকচিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসতে থাকলে খুনের হুমকি দিয়ে চলে যায়। একই দিন সন্ধ্যায় জহিরুল ইসলাম হিরন মোল্লা নিজ বাড়িতে বসে আলমগীর ও শফিকুল এর সাথে ৫লাখ টাকার মৌখিক চুক্তিতে বীণা আক্তারকে খুন করার পরিকল্পনা করে। খুনের পরিকল্পনার কথোপকথন, ছবি ও ভিডিও আছে বলে মামলায় উল্লেখ করা হয়। মামলা দায়েরের পর মাধবদী থানা পুলিশ জহিরুল ইসলাম হিরন মোল্লা ও শফিকুলকে আটক করে জেল হাজতে প্রেরণ করে। মামলা নং ১০ তারিখঃ ১৪/০৬/২০২৪ইং। জহিরুল ইসলাম হিরন মোল্লা নরসিংদী জেলা জাতীয় শ্রমিক লীগের যুগ্ম আহবায়ক।

সামাজিক যোগাযোগ এ শেয়ার করুন

একই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২১ নরসিংদীর আওয়াজ
Site Customized By Rahat IT Ltd.