1. [email protected] : admin :
  2. [email protected] : Narsingdir Awaaz : Narsingdir Awaaz
  3. [email protected] : root :
শিরোনাম : :
সিআরবি ভাংগা ইউনিয়ন শাখা কমিটির শপথ পাঠ আইডি কার্ড বিতরণ ২০২৬ইং অনুষ্ঠিত আন্তর্জাতিক প্রবীণ নির্যাতন প্রতিরোধ দিবস উপলক্ষে “রিক” এর আয়োজনে র‍্যালী ও আলোচনা সভা মেহেরপাড়া থেকে মাদকসহ একজন আটক মাধবদী পৌর এলাকায় প্রশাসকের তত্বাবধানে কোরবানির বর্জ্য অপসারণ মাধবদীতে চাঁদা না দেওয়ায় নির্মানাধীন দেয়াল ভাংচুর ও মালামাল চুরির অভিযোগ। মাধবদীর চরদিঘলদী ইউনিয়নে চেয়ারম্যান পদে আজিজুলের নাম ঘোষণা মাধবদী থানা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের আয়োজনে বেসরকারি প্রাথমিক বৃত্তি প্রদান অনুষ্ঠিত মাধবদীতে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন অনুষ্ঠিত বিশ্ব ব্যাংক এর সহায়তায় পৌরসভা ডেভেলপমেন্ট প্লান (PDP) শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত রিজিলিয়েন্ট আরবান এন্ড টেরিটরিয়াল ডেভেলপমেন্ট প্রজেক্ট (RUTDP) এর আওতায় মাধবদী পৌরসভায় কর্মশালা অনুষ্ঠিত

সাবেক চেয়ারম্যান মাহবুবুল হাসান হত্যাকান্ডের ২নং আসামী রাসেল গ্রেপ্তার।

  • আপডেট সময়: শনিবার, ১ জুন, ২০২৪
  • ৩৫৩ জন দেখেছেন

সুমন পালঃ নরসিংদী সদর উপজেলার মেহেরপাড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মাহবুবুল হাসান হত্যাকাণ্ডের সাথে জড়িত মাস্টার মাইন্ড আসামী রাসেল মাহমুদকে গ্রেফতার করেছে নরসিংদী জেলা পুলিশ। এ সময় হত্যাকাণ্ডে ব্যবহৃত অস্ত্র উদ্ধার করা হয়। শনিবার দুপুরে নরসিংদী জেলা পুলিশ সুপার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেন নরসিংদী জেলা পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান।
সংবাদ সম্মেলনে পুলিশ সুপার বলেন, আলোচিত মাহবুবুল হাসান হত্যাকাণ্ডের সাথে জড়িত দুই নম্বর আসামি রাসেল মাহমুদকে গ্রেফতার করতে সক্ষম হয়েছি। বৃহস্পতিবার রাতে কাতার এয়ারলাইন্স যোগে দক্ষিণ আফ্রিকার উদ্দেশ্যে রওনা দিচ্ছে রাসেল এমন খবর পাওয়ার সাথে সাথে জেলা পুলিশ ও ডিবির একটি টিম এয়ারপোর্টে গিয়ে ইমিগ্রেশন পুলিশের সহযোগিতায় কাতার থেকে ফিরতি ফ্লাইটে বাংলাদেশ এনে তাকে ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেফতার করে। আজ তাকে আদালতের মাধ্যমে ৭ দিনের রিমান্ড চাইবো। রিমান্ডে বাকি তথ্য উদঘাটনের চেষ্টা করবো। এই হত্যাকান্ডে ব্যবহৃত অস্ত্র উদ্ধার করা হয়েছে। নিহত
মাহবুবুলের ভাই হাফিজুল্লাহ নিজে বাদী হয়ে ২২ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞতামামা ১২ জনকে আসামী করে মাধবদী থানায় অভিযোগ করেন। এরপর পরপর নরসিংদী জেলা পুলিশ ৭২ ঘণ্টার মধ্যে ৬ জন এজাহার নামীয় আসামী এবং আরো আটজনকে গ্রেফতার করতে সক্ষম হয়। বাকি আসামিদের গ্রেপ্তারের অভিযান অব্যাহত রয়েছে।
উল্লেখ্য, গত ২৮ মে মঙ্গলবার দিবাগত রাত সোয়া ১২টার দিকে একদল দুর্বৃত্ত মাধবদী থানার মেহেরপাড়া ইউনিয়নের ভগিরথপুর এলাকায় মাহবুবুল হাসানকে (৪০) কুপিয়ে হত্যা করে। এসময় আহত হয়েছেন তার সঙ্গে থাকা সাঈদ হাসান পাপ্পু (৩৮) ও ফরহাদ মিয়া (৪০) নামে আরও ২ জন। ভগিরথপুর গ্রামের হাজী ইমাম উদ্দিনের ছেলে নিহত মাহবুবুল হাসান মেহেরপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ছিলেন।

সামাজিক যোগাযোগ এ শেয়ার করুন

একই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২১ নরসিংদীর আওয়াজ
Site Customized By Rahat IT Ltd.