W9 Games Casino For the live gaming, Fresh Deck Studios covers this platform. Slots Casino Vegas All newbies are eligible for the casino's unique arrival incentive. Casino Rewards Birthday Bonus

রাকিবুল হাসানঃ-
মাহফুজুল আলম ইসলামি সংগীত অঙ্গনের এক পরিচিত নাম। ২০১০ সালে কলরবে কাজ শুরু করেন এবং মায়ের কথা, তোমার বন্ধু উপর তলায় বাসা, স্বয়নে স্বপনে মা সহ বেশ কয়েকটি নাশিদ ছোটবেলায় রিলিজ হয় যা ইসলামী সংগীত প্রেমিকদের মনে আজো গেঁথে আছে। বড় হয়ে ত্রিভুবনের প্রিয় মুহাম্মাদ, হৃদয় মাঝে মালা গাঁথি, আমি চাইনা বাঁচতে, নবী মোর পরশমনি, নাতে রাসুল, প্রিয় বাবাসহ অসংখ্য নাশিদ গেয়ে নিজের সংগীত ক্যারিয়ার উজ্জল করেছেন।
গ্রামের বাড়ী নরসিংদীর মাধবদীর আলগি এলাকায়,ব্যাক্তি জীবনে ইসলামি সংগীত নিয়ে কাজ করতেন কলরবে। হঠাৎ কয়েকদিন ধরে জ্বরে ভুগছিলেন। ২০ জুলাই সকালে জ্বরের মাত্রা বেশি হলে “ইউ এস বাংলা মেডিক্যাল হাসপাতালে নেয়ার পর সেখানেই তিনি ইন্তেকাল করেন।
ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল আনুমানিক ২৩ বছর। ২০ জুলাই সকাল সাড়ে ৮টার দিকে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি।
তার মৃত্যুতে শোকাহত কলরব শিল্পীগোষ্ঠীসহ অগণিত ইসলামি সংগীত প্রেমিক ও ভক্তরা।
মাহফুজুল আলম কলরব শিল্পীগোষ্ঠীর শিল্পী ছাড়াও একজন দক্ষ সাউন্ড ডিজাইনার ছিলেন। কলরবের অসংখ্য নাশিদের সাউন্ড ডিজাইনারের কাজ তার হাতেই হয়েছিল।
তার সুললিত কণ্ঠে ‘প্রথমে আল্লাহ আল্লাহ’, ‘আমি চাই না বাঁচতে তুমি ছাড়া’, ‘আস্তাগফিরুল্লাহ’সহ অসংখ্য নাশিদ বেশ জনপ্রিয়তা লাভ করে।
ব্যক্তিজীবনে মাহফুজুল আলম অবিবাহিত ছিলেন। তার এমন মৃত্যুতে সোশ্যাল মিডিয়ায় শোকের ছায়া নেমে আসে। আল্লাহ তাকে জান্নাতের উচ্চ মাকাম দান করুক। আমিন।