1. [email protected] : admin :
  2. [email protected] : Narsingdir Awaaz : Narsingdir Awaaz
শিরোনাম : :
মাধবদীতে ৪৭০ ক্যান বিয়ারসহ গ্রেফতার-১ মাধবদীতে মাওলানা সৈয়দ ইব্রাহিম আল হোসাইনের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন বালাপুর নবীন চন্দ্র উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত মাধবদীতে পার্শ্ববর্তী গ্রামবাসীদের ওপর ‘হুমকি ও বৈষম্যের’ প্রতিবাদে বিক্ষোভ গোয়েন্দা তথ্যে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ জ্বালানি তেল জব্দ মাধবদীর পাঁচদোনায় ট্রাক চাপায় পথচারী নিহত বিদ্যাবাড়ি’র ইফতার আয়োজন মাধবদী এস.পি ইনষ্টিটিউশন ২০০৩ ব্যাচের ইফতার মাহফিল এতিম শিশুদের মাঝে ঈদ উপহার নিয়ে হাজী মোঃ বশির আহমেদ নরসিংদীতে নিহত জোনায়েদের পরিবারের সাথে সাক্ষাৎ করে খোঁজ খবর নিলেন সিলমান্দী ইউনিয়ন জামায়াতের আমীর জহির আহমেদ।

ভারতে কারাতে প্রতিযোগিতায় নরসিংদীর কৃতিত্ব

  • আপডেট সময়: শনিবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৩৫৫ জন দেখেছেন

নরসিংদী প্রতিনিধি:
ভারতের কোলকাতায় অনুষ্ঠিত আন্তর্জাতিক কারাতে প্রতিযোগিতায় নরসিংদী জেলা কারাতে এসোসিয়েশন এর বিজয়ে সংবর্ধনা  দিয়েছে এসোসিয়েশনের সদস্যরা।
নরসিংদী মুসলেহ উদ্দিন ভূইয়া স্টেডিয়াম মাঠে এই সংবর্ধনা  অনুষ্ঠিত হয়। এসময় নরসিংদী প্রেসক্লাবের সদস্য  শরীফ ইকবাল রাসেল, নরসিংদী কারাতে এসোসিয়েশনর সম্পাদক ও কারাতে প্রশিক্ষক রুপু আহমেদসহ অন্যরা উপস্থিত ছিলেন।
ভারতে অনুষ্ঠিত কারাতে প্রতিযোগিতায়  নরসিংদীর হয়ে অংশ গ্রহন করেন প্রশিক্ষক রুপু আহমেদ, সদস্য ইছা আহমেদ, হামিম আহমেদ, নাসরিন আক্তার ও রোজা আক্তার। প্রতিযোগিতায় বাংলাদেশ, ভারত, গ্রীস ও মালয়েশিয়ার ৪শতাধিক প্রতিযোগী অংশ গ্রহন করে।
কোলকাতা নিউ টাউন ফুটবল স্টেডিয়ামে বঙ্গভূমি কাপ ইন্টারন্যাশনাল কারাতে প্রতিযোগিতায় নরসিংদীর ৬ প্রতিযোগী অংশগ্রহণ  করে ২টি স্বর্ন ও ৩টি ব্রোঞ্জ পদক অর্জন করে।
এদের মধ্যে ইছা আহমেদ ২টি স্বর্ন ও অন্যরা ১টি করে ব্রোঞ্জ পদক লাভ করে।

সামাজিক যোগাযোগ এ শেয়ার করুন

একই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২১ নরসিংদীর আওয়াজ
Site Customized By Rahat IT Ltd.