1. [email protected] : admin :
  2. [email protected] : Narsingdir Awaaz : Narsingdir Awaaz
  3. [email protected] : root :
শিরোনাম : :
আন্তর্জাতিক প্রবীণ নির্যাতন প্রতিরোধ দিবস উপলক্ষে “রিক” এর আয়োজনে র‍্যালী ও আলোচনা সভা মেহেরপাড়া থেকে মাদকসহ একজন আটক মাধবদী পৌর এলাকায় প্রশাসকের তত্বাবধানে কোরবানির বর্জ্য অপসারণ মাধবদীতে চাঁদা না দেওয়ায় নির্মানাধীন দেয়াল ভাংচুর ও মালামাল চুরির অভিযোগ। মাধবদীর চরদিঘলদী ইউনিয়নে চেয়ারম্যান পদে আজিজুলের নাম ঘোষণা মাধবদী থানা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের আয়োজনে বেসরকারি প্রাথমিক বৃত্তি প্রদান অনুষ্ঠিত মাধবদীতে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন অনুষ্ঠিত বিশ্ব ব্যাংক এর সহায়তায় পৌরসভা ডেভেলপমেন্ট প্লান (PDP) শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত রিজিলিয়েন্ট আরবান এন্ড টেরিটরিয়াল ডেভেলপমেন্ট প্রজেক্ট (RUTDP) এর আওতায় মাধবদী পৌরসভায় কর্মশালা অনুষ্ঠিত মাধবদীতে মাদক বিরোধী প্রতিবাদ সভা

মাধবদীতে একরামুল স্মৃতি সংঘ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

  • আপডেট সময়: সোমবার, ১৬ অক্টোবর, ২০২৩
  • ৪৯৩ জন দেখেছেন

সুমন পালঃ নরসিংদীর মাধবদী পৌরসভার ছোট মাধবদী মহল্লার যুব সমাজের উদ্যোগে একরামুল স্মৃতি সংঘ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে আজ ১৬ অক্টোবর বিকাল ৪টায় মাধবদী কলেজ মাঠে। ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচটিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাধবদী পৌরসভার মেয়র হাজী মোঃ মোশাররফ হোসেন প্রধান মানিক। উদ্বোধন করেন ছোট মাধবদী যুব সমাজের আহ্বায়ক মাহমুদুল হাসান শাহীন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাধবদী পৌরসভার ১নং ওয়ার্ড কাউন্সিলর পরিমল ঘোষ। টুর্নামেন্টিতে পাঁচটি দল অংশগ্রহন করে ছোট মাধবদী কিংস ও ছোট মাধবদী লায়ন্স ফাইনালে অবতীর্ণ হয়। ছোট মাধবদী কিংস ১-০ গোলে পরাজিত করে ছোট মাধবদী লায়ন্সকে। খেলায় এসময় আরো উপস্থিত ছিলেন সামাজিক সংগঠন শুখায়ুর সাধারণ সম্পাদক ফ, আ সাঈদ হাসান কাজল, মাধবদী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ নজরুল ইসলাম, মাধবদী মার্চেন্ট এসোসিয়েশনের সদস্য হাজী মোহাম্মদ মুজিবুর রহমান, মাধবদী শহর স্বেচ্ছাসেবক লীগের যুগ্ন আহবায়ক মোজাম্মেল হক, মাধবদী পৌরসভার সংরক্ষিত মহিলা কাউন্সিলর পিয়ারা বেগম, ১নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোঃ জয়নাল আবেদীন সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন মিঠু, সমাজ সেবক মোকসেদুর রহমান প্রমূখ।

সামাজিক যোগাযোগ এ শেয়ার করুন

একই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২১ নরসিংদীর আওয়াজ
Site Customized By Rahat IT Ltd.