1. [email protected] : admin :
  2. [email protected] : Narsingdir Awaaz : Narsingdir Awaaz
শিরোনাম : :

মাধবদীতে আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত

  • আপডেট সময়: সোমবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৩
  • ৩২০ জন দেখেছেন

মুহাম্মদ মুছা মিয়া, মাধবদী (নরসিংদী) প্রতিনিধিঃ
‌নরসিংদীর মাধবদীতে আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ ২৫ সেপ্টেম্বর বিকাল ৩ টায় মাধবদী থানার আয়োজনে মাধবদী এসপি স্কুলের হলরুমে এসভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী জেলা পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাধবদী থানার অফিসার ইনচার্জ মোঃ কামরুজ্জামান মিলন। স্বাগত বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (নরসিংদী সদর) কেএম শহিদুল ইসলাম সোহাগ। এস.আই ফজলে রাব্বি ও ফাতেমার সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য প্রধান করেন নরসিংদী জেলা মুক্তিযোদ্ধা সেক্টর কমান্ডার মোতালিব পাঠান, ড্রীম হলিডে পার্কের ব্যবস্থাপনা পরিচালক প্রবীর কুমার সাহা, রমনী গ্রুপের চেয়ারম্যান নিজাম উদ্দীন ভূইয়া লিটন, নরসিংদী সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান শাহিদা আক্তার, মাধবদী প্রেসক্লাবের সভাপতি এড. আবুল হাসনাত মাসুম, মাধবদী থানা প্রেসক্লাবের সভাপতি আল-আমিন সরকার, নরসিংদী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি এর সভাপতি আব্দুল মোমেন মোল্লা, চরদিঘলদী ইউপি চেয়ারম্যান দেলোয়ার হোসেন শাহীন, আমদিয়া ইউপি চেয়ারম্যান আব্দুল্লাহ ইবনে রহিজ মিঠু প্রমূখ। এসময় আরো উপস্থিত ছিলেন নুরালাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃআরিফ হোসেন, পাইকারচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আবুল হাশেম, মহিষাশুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুফতি কাউছার আহমেদ, মেহেরপাড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মাহবুবুল হাসান, নুরালাপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান খাদেমুল ইসলাম ফয়সাল। সভায় বক্তারা মাধবদী থানা এলাকার আইন শৃঙ্খলা বিষয়ক বিভিন্ন বিষয়ে মতামত ও পরামর্শ দেন।

সামাজিক যোগাযোগ এ শেয়ার করুন

একই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২১ নরসিংদীর আওয়াজ
Site Customized By Rahat IT Ltd.