1. [email protected] : admin :
  2. [email protected] : Narsingdir Awaaz : Narsingdir Awaaz
  3. [email protected] : root :
শিরোনাম : :
আন্তর্জাতিক প্রবীণ নির্যাতন প্রতিরোধ দিবস উপলক্ষে “রিক” এর আয়োজনে র‍্যালী ও আলোচনা সভা মেহেরপাড়া থেকে মাদকসহ একজন আটক মাধবদী পৌর এলাকায় প্রশাসকের তত্বাবধানে কোরবানির বর্জ্য অপসারণ মাধবদীতে চাঁদা না দেওয়ায় নির্মানাধীন দেয়াল ভাংচুর ও মালামাল চুরির অভিযোগ। মাধবদীর চরদিঘলদী ইউনিয়নে চেয়ারম্যান পদে আজিজুলের নাম ঘোষণা মাধবদী থানা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের আয়োজনে বেসরকারি প্রাথমিক বৃত্তি প্রদান অনুষ্ঠিত মাধবদীতে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন অনুষ্ঠিত বিশ্ব ব্যাংক এর সহায়তায় পৌরসভা ডেভেলপমেন্ট প্লান (PDP) শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত রিজিলিয়েন্ট আরবান এন্ড টেরিটরিয়াল ডেভেলপমেন্ট প্রজেক্ট (RUTDP) এর আওতায় মাধবদী পৌরসভায় কর্মশালা অনুষ্ঠিত মাধবদীতে মাদক বিরোধী প্রতিবাদ সভা

মাধবদীতে একরামুল স্মৃতি সংঘ ফুটবল টুর্নামেন্টের জার্সি উন্মোচন ও দল পরিচিতি

  • আপডেট সময়: সোমবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৩
  • ৩০৪ জন দেখেছেন

সুমন পালঃ নরসিংদীর মাধবদীতে ছোট মাধবদী যুব সমাজ এর আয়োজনে একরামুল স্মৃতি সংঘ ছোট মাধবদী ফুটবল টুর্নামেন্টের জার্সি উন্মোচন ও দল পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে আজ ১৮ সেপ্টেম্বর সোমবার স্থানীয় কমিউনিটি সেন্টারে। ফুটবল টুর্নামেন্টে ৪টি দলের অংশ গ্রহণে এ ফুটবল টুর্নামেন্টের খেলা অনুষ্ঠিত হবে। অংশ গ্রহণকারী দল গুলো হলো ছোট মাধবদী টাইগার্স, ছোট মাধবদী লায়ন্স, ছোট মাধবদী কিংস, ছোট মাধবদী ওয়ারিয়রস্। জার্সি উন্মোচন ও দল পরিচিতি সভায় উদ্বোধনী বক্তব্য রাখেন ছোট মাধবদী যুব সমাজের উপদেষ্টা শাহাদাত হোসেন ভূইয়া মিঠু। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন মাধবদী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ নজরুল ইসলাম। জার্সি উন্মোচন ও খেলোয়াড়দের পরিচিতি করিয়ে দেন ছোট মাধবদী যুব সমাজের আহবায়ক মাহমুদুল হাসান শাহীন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ ফ্রিলান্সার ডেভেলপমেন্ট আইটির সিইও ইউসুফ আহমেদ, ছোট মাধবদী যুব সমাজের উপদেষ্টা তপন মাহমুদ, পালকি কমিউনিটি সেন্টারের স্বত্বাধিকারী রানা মোল্লা সহ সকল দলের খেলোয়াড় বৃন্দ। অনুষ্ঠানে সকল দলের খেলোয়াড়দের মাঝে জার্সি বিতরণ করা হয়।

সামাজিক যোগাযোগ এ শেয়ার করুন

একই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২১ নরসিংদীর আওয়াজ
Site Customized By Rahat IT Ltd.