1. [email protected] : admin :
  2. [email protected] : Narsingdir Awaaz : Narsingdir Awaaz
  3. [email protected] : root :
শিরোনাম : :
সিআরবি ভাংগা ইউনিয়ন শাখা কমিটির শপথ পাঠ আইডি কার্ড বিতরণ ২০২৬ইং অনুষ্ঠিত আন্তর্জাতিক প্রবীণ নির্যাতন প্রতিরোধ দিবস উপলক্ষে “রিক” এর আয়োজনে র‍্যালী ও আলোচনা সভা মেহেরপাড়া থেকে মাদকসহ একজন আটক মাধবদী পৌর এলাকায় প্রশাসকের তত্বাবধানে কোরবানির বর্জ্য অপসারণ মাধবদীতে চাঁদা না দেওয়ায় নির্মানাধীন দেয়াল ভাংচুর ও মালামাল চুরির অভিযোগ। মাধবদীর চরদিঘলদী ইউনিয়নে চেয়ারম্যান পদে আজিজুলের নাম ঘোষণা মাধবদী থানা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের আয়োজনে বেসরকারি প্রাথমিক বৃত্তি প্রদান অনুষ্ঠিত মাধবদীতে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন অনুষ্ঠিত বিশ্ব ব্যাংক এর সহায়তায় পৌরসভা ডেভেলপমেন্ট প্লান (PDP) শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত রিজিলিয়েন্ট আরবান এন্ড টেরিটরিয়াল ডেভেলপমেন্ট প্রজেক্ট (RUTDP) এর আওতায় মাধবদী পৌরসভায় কর্মশালা অনুষ্ঠিত

মাধবদীতে মিল শ্রমিককে পিটিয়ে হত্যা

  • আপডেট সময়: রবিবার, ৩০ জুলাই, ২০২৩
  • ৪১৪ জন দেখেছেন

সুমন পালঃ মাধবদীর ভগিরথপুর হাজী সফিউদ্দিনের মালিকানাধীন নিলা ডাইং এন্ড প্রিন্টিং ফিনিশিং মিলের রং মাষ্টার কে পিটিয়ে হত্যা করা হয়েছে বলে অভিযোগ করেছেন নিহতের শ্যালক ও একই মিলের কর্মরত শ্রমিক কিরন মিয়া। ঘটনাটি ঘটেছে রবিবার ভোর ৩ টায় মিলের ৩য় তলায়।
নিহতের স্বজন ও পুলিশ সুত্রে জানাযায়, বিগত ১০ বছর যাবত ময়মনসিংহ জেলার কোতোয়ালি থানার নেহালিয়া কান্দা গ্রামের কুদ্দুস আলীর পুত্র নেজামূল ইসলাম ওরফে নাজমুল (৩৫) রং মাষ্টার হিসেবে উক্ত মিলে
কর্মরত ছিলেন।রবিবার মিলের ভিতর সবাই কর্মরত থাকা অবস্থায় রাতে মিলের তয় তলায় বিভিন্ন আওয়াজ পেয়ে নাজমুলের শ্যালক কিরন তয় তলায় উঠে তার দুলাভাইকে মৃত অবস্থায় দেখতে পেয়ে চিৎকার শুরু করলে ঘটনা জানা জানি হয়। পরে নিহতের স্বজনদের আর মিলের ভিতর প্রবেশ করতে দেয়নি বলে তারা অভিযোগ করেন। খবর পেয়ে ইন্ডাষ্ট্রিয়াল পুলিশ ও স্থানীয় মাথবদী থানা পুলিশ মিলের ভিতর থেকে নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে । নিহতের শ্যালক অভিযোগ করে বলেন, আমরা একই সাথে দীর্ঘদিন যাবত এই মিলে কাজ করে আসছি আমার দুলাভাইকে মিল কর্তৃপক্ষ পরিকল্পিত ভাবে হত্যা করেছে। তবে কি কারনে কারা নাজমূলকে হত্যা করেছে এ বিষয়ে নাম সহ সে কিছুই বলতে পারেনি শুধু বলছে মিল কর্তৃপক্ষ। এব্যাপারে ইন্ডাস্ট্রিয়াল পুলিশের এ এস পি, জি, জি বিশ্বাস বলেন, ঘটনাটি পরিকল্পিত হত্যাকান্ড। তবে এ ঘটনার তদন্তভার আমরা নেইনি। মাধবদী থানা পুলিশের উপর তদন্ত বার দেয়া হয়েছে। মাধবদী থানার ওসি তদন্ত তরিকুল ইসলাম জানান, প্রাথমিকভাবে আমরা ধারণা করছি নাজমুলকে পিটিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনার সাথে জড়িত সন্দেহে আমরা মিলের ৯জন কর্মচারীকে ইতি পূর্বে আটক করে থানায় এনে জিজ্ঞাসাবাদ করছি। জিজ্ঞাসাবাদে মিলের ভিতর কি ঘটনা ঘটেছিল তা দ্রুত তদন্ত করে বের করে জড়িতদের আইনের আওতায় আনা হবে। পুলিশ আরো জানায়, নিহতের পরিবারকে সংবাদ পাঠানো হয়েছে তারা আসলে হত্যা মামলা নেয়া হবে। খবর পেয়ে নরসিংদী পুলিশ সুপার মোঃ মোস্তাফিজুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তবে ঘটনার বিষয় জানতে মিল মালিকের সাথে বাব বার যোগাযোগেরে চেষ্টা করেও তাদের কাউকে পাওয়া যায়নি। এবং তারা নিহতের স্বজন ও গনমাধ্যম কর্মীদের ভিতেরে প্রবেশ করতে বাধা প্রদান করেন।

সামাজিক যোগাযোগ এ শেয়ার করুন

একই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২১ নরসিংদীর আওয়াজ
Site Customized By Rahat IT Ltd.