1. [email protected] : admin :
  2. [email protected] : Narsingdir Awaaz : Narsingdir Awaaz
  3. [email protected] : root :
শিরোনাম : :
আন্তর্জাতিক প্রবীণ নির্যাতন প্রতিরোধ দিবস উপলক্ষে “রিক” এর আয়োজনে র‍্যালী ও আলোচনা সভা মেহেরপাড়া থেকে মাদকসহ একজন আটক মাধবদী পৌর এলাকায় প্রশাসকের তত্বাবধানে কোরবানির বর্জ্য অপসারণ মাধবদীতে চাঁদা না দেওয়ায় নির্মানাধীন দেয়াল ভাংচুর ও মালামাল চুরির অভিযোগ। মাধবদীর চরদিঘলদী ইউনিয়নে চেয়ারম্যান পদে আজিজুলের নাম ঘোষণা মাধবদী থানা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের আয়োজনে বেসরকারি প্রাথমিক বৃত্তি প্রদান অনুষ্ঠিত মাধবদীতে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন অনুষ্ঠিত বিশ্ব ব্যাংক এর সহায়তায় পৌরসভা ডেভেলপমেন্ট প্লান (PDP) শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত রিজিলিয়েন্ট আরবান এন্ড টেরিটরিয়াল ডেভেলপমেন্ট প্রজেক্ট (RUTDP) এর আওতায় মাধবদী পৌরসভায় কর্মশালা অনুষ্ঠিত মাধবদীতে মাদক বিরোধী প্রতিবাদ সভা

পলাশে যুব সমাজকে মাদক মুক্ত রাখতে ফুটবল টুর্ণামেন্ট

  • আপডেট সময়: রবিবার, ৩০ জুলাই, ২০২৩
  • ৩২১ জন দেখেছেন

নিজস্ব প্রতিনিধি:
আজকের যুব সমাজকে মাদকসহ বিভিন্ন অপকর্ম থেকে থেকে দুরে রাখতে ব্যতিক্রর্মী ফুটবল টুর্ণামেন্টের আয়োজন করা হয়েছে। নরসিংদীর পলাশ উপজেলার সুলতানপুর ফুটবল একাডেমী নামে একটি সংগঠন এই ব্যতিক্রমী আয়োজন করেন। গত ২৯ জুলাই (শুক্রবার) বিকেলে স্থানীয় সুলতানপুর তৌহিদ মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় মাঠে এর উদ্বোধন করেন সংগঠনটির সভাপতি মাহবুব আলম প্রিন্স।
৮টি দল নিয়ে অনুষ্ঠিত টুর্ণামেন্টে অংশগ্রহনকারী দলের মধ্যে উদ্বোধনী দিনে দক্ষিণ দেওড়াকে সুলতানপুর একাদশ, আলীনগরকে চলনা একাদশ, ইছাখালীকে মালিতা একাদশ ও পলাশকে সুলতানপুর জুনিয়র দল পরাজিত করে জয় লাভ করে।
উদ্বোধনী খেলায় আরও উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক রফিকুল ইসলম নয়ন কাজী, সহ সভাপতি শহিদুল ইসলাম, পলাশ উপজেলা শিক্ষক সমিতির সাবেক সভাপতি সুলতান উদ্দিন, সহকারী শিক্ষক আব্দুর রাজ্জাক ও পলাশ উপজেলা সাংবাদিক ফোরামের সভাপতি শরীফ ইকবাল রাসেল।
টুর্ণামেন্টের প্রথম দিনের খেলা উপভোগ করতে মাঠে উপস্তিত হন কয়েক সহস্রাধিক দর্শক। তারাও এই উদ্যোগকে স্বাগত জানান।
সুলতানপুর ফুটবল একাডেমীর সভাপতির ব্যক্তিগত অর্থায়নে খেলায় অংশগ্রহকারী প্রত্যেক দলের জন্য জার্সি সহ সকল ব্যয়ভার বহন করা হচ্ছে।
এবিষয়ে টুর্ণামেন্টের উদ্যোক্তা ও সুলতানপুর ফুটবল একাডেমীর সভাপতি মাহবুব আলম প্রিন্স জানান, সম্প্রতি এদেশের যুব সমাজের একটি বৃহৎ অংশ মাদকসহ বিভিন্ন অপকর্মের সাথে যুক্ত হয়ে সুস্থ্য জীবন থেকে ঝড়ে যাচ্ছে। এদের কেউ অপরাধের সাথে জড়িত হয়ে কারাভোগ করছে আবার কেউ মৃত্যুর দিকে দাবিত হচ্ছে। আমরা চিন্তুা করে দেখেছি যে, তাদেরকে খেলাধুলার সাথে সম্পৃক্ত রাখতে পারলে কিছুটা হলেও তাদের মাদকসহ বিভিন্ন অপকর্ম থেকে দুরে রাখা সম্ভব। যার জন্য এই ফুটবল একাডেমীর প্রতিষ্ঠা। এই সংগঠনের প্রথম উদ্যোগ ৮টি দল নিয়ে ফুটবল টুর্ণামেন্ট। এছাড়া এই সংগঠনের পক্ষ থেকে একের পর এক মহতি উদ্যোগ গ্রহন করা হবে বলে জানান তিনি।

সামাজিক যোগাযোগ এ শেয়ার করুন

একই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২১ নরসিংদীর আওয়াজ
Site Customized By Rahat IT Ltd.