1. [email protected] : admin :
  2. [email protected] : Narsingdir Awaaz : Narsingdir Awaaz
শিরোনাম : :
বালাপুর নবীন চন্দ্র উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত মাধবদীতে পার্শ্ববর্তী গ্রামবাসীদের ওপর ‘হুমকি ও বৈষম্যের’ প্রতিবাদে বিক্ষোভ গোয়েন্দা তথ্যে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ জ্বালানি তেল জব্দ মাধবদীর পাঁচদোনায় ট্রাক চাপায় পথচারী নিহত বিদ্যাবাড়ি’র ইফতার আয়োজন মাধবদী এস.পি ইনষ্টিটিউশন ২০০৩ ব্যাচের ইফতার মাহফিল এতিম শিশুদের মাঝে ঈদ উপহার নিয়ে হাজী মোঃ বশির আহমেদ নরসিংদীতে নিহত জোনায়েদের পরিবারের সাথে সাক্ষাৎ করে খোঁজ খবর নিলেন সিলমান্দী ইউনিয়ন জামায়াতের আমীর জহির আহমেদ। মাধবদীতে পপুলার প্রাইভেট হাসপাতালের উদ্বোধন মাধবদীতে হৃদয় বাংলা যুব সংঘের ইফতার মাহফিল

রাশিয়ায় পড়তে গিয়ে লাশ হলো নরসিংদীর রাকিব

  • আপডেট সময়: বৃহস্পতিবার, ২৭ জুলাই, ২০২৩
  • ৩০৫ জন দেখেছেন

শরীফ ইকবাল রাসেল:
রায়শিয়ায় উচ্চ শিক্ষার জন্য পড়তে গিয়ে লাশ হলো নরসিংদীর সোয়াইব আহমেদ রাকিব (২৭) নামে এক যুবক। গত ১৬ জুলাই ওই দেশের রাজধানী মস্কোতে তাঁর মৃত্যু হয়েছে। রাকিবের লাশের অপেক্ষায় এখন দিন গুনছে তার পরিবার।
রাকিব নরসিংদী জেলার রায়পুরা উপজেলার দক্ষিণ মির্জানগর গ্রামের আবুল কাশেম ও রাশিদা আক্তার রুনো দম্পতির সন্তান। মৃত্যুর খবরে তাঁর বাড়িতে চলছে শোকের মাতম। নিহত সন্তানের লাশের অপেক্ষায় প্রহর গুনছেন রাকিবের মা-বাবা।
রাকিবের মা রাশিদা আক্তার জানান, অনেক স্বপ্ন নিয়ে ছেলেকে উচ্চতর ডিগ্রি অর্জনের জন্য রাশিয়ায় পাঠিয়েছিলাম।কিন্তু এখন সবই শেষ হয়ে গেলো। ছেলের লাশটা দেশে এনে দেখতে চাই।
রাকিবের পরিবারের সদস্যরা জানান, রাকিব বাংলাদেশের একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে বিবিএ উত্বীর্ন হয়ে দেড় বছর হয় উচ্চ শিক্ষার জন্য রাশিয়ায় যায়। রাশিয়ার একটি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার পাশাপাশি বেসরকারি একটি প্রতিষ্ঠানে খণ্ডকালীন চাকরি নেয় রাকিব। চাকরিতে কাজ করা অবস্থায় গত ১৬ জুলাই মস্কোর একটি এলাকায় কোয়ার্টারে মশানাশক স্প্রে করার সময় বিষক্রিয়ায় আক্রান্ত হয়ে গুরুতর আহত হয় সে। হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয় বলে সংশ্লিষ্ট দূতাবাস সূত্র থেকে পরিবারকে জানানো হয়েছে।
রাকিবের সাথে থাকা ভারতীয় দুই নাগরিকও বিষক্রিয়ায় আহত হন। তাঁদের মধ্যে একজনের হাসপাতালে মৃত্যু হয়, অপরজন আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন বলেও রাকিবের পরিবারকে জানানো হয় দূতাবাস থেকে।
নিহতের ভাই রাসেল খন্দকার জানান, খবর আসে গত ১৬ জুলাই রাশিয়ার রাজধানী মস্কো এলাকায় কোয়ার্টারে মশানাশক স্প্রে করার সময় রাকিব বিষক্রিয়ায় আক্রান্ত হয়। হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়।
রাকিবের মামা আবুল বাশার খন্দকার জানান, ঘটনার পর তাঁর পরিবারের সকলেই এখন লাশের অপেক্ষায় দিন কাটাচ্ছেন। সবার দোয়া ও সহযোগিতা কামনা করছেন পরিবারটি।

সামাজিক যোগাযোগ এ শেয়ার করুন

একই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২১ নরসিংদীর আওয়াজ
Site Customized By Rahat IT Ltd.