1. masudkhan89@yahoo.com : admin :
  2. narsingdirawaaz1@gmail.com : Narsingdir Awaaz : Narsingdir Awaaz
শিরোনাম : :
নরসিংদীতে আনসার ও ভিডিপি কর্মকর্তা-কর্মচারীদের সাথে উপমহাপরিচালকের মতবিনিময় ও বাইসাইকেল বিতরণ নরসিংদীতে আন্তর্জাতিক প্রবীণ দিবস ২০২৬ পালিত। মাধবদীতে চাঁদা না দেওয়ায় নির্মানাধীন দেয়াল ভাংচুর ও মালামাল চুরির অভিযোগ। মাধবদীর চরদিঘলদী ইউনিয়নে চেয়ারম্যান পদে আজিজুলের নাম ঘোষণা মাধবদী থানা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের আয়োজনে বেসরকারি প্রাথমিক বৃত্তি প্রদান অনুষ্ঠিত মাধবদীতে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন অনুষ্ঠিত বিশ্ব ব্যাংক এর সহায়তায় পৌরসভা ডেভেলপমেন্ট প্লান (PDP) শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত রিজিলিয়েন্ট আরবান এন্ড টেরিটরিয়াল ডেভেলপমেন্ট প্রজেক্ট (RUTDP) এর আওতায় মাধবদী পৌরসভায় কর্মশালা অনুষ্ঠিত মাধবদীতে পার্শ্ববর্তী গ্রামবাসীদের ওপর ‘হুমকি ও বৈষম্যের’ প্রতিবাদে বিক্ষোভ গোয়েন্দা তথ্যে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ জ্বালানি তেল জব্দ

ওমর ফারুক সভাপতি ও এড.আবুল হাসানাতকে সম্পাদক করে নরসিংদী জেলা জাতীয় পার্টির পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

  • আপডেট সময়: মঙ্গলবার, ১১ জুলাই, ২০২৩
  • ২৭৮ জন দেখেছেন

মনিরুজ্জামান, নরসিংদীঃ মোহাম্মদ ওমর ফারুক মিয়াকে সভাপতি ও এড. আবুল হাসানাত মাসুমকে সাধারণ সম্পাদক করে নরসিংদী জেলা জাতীয় পার্টির কমিটি ঘোষণা করা হয়েছে।
মঙ্গলবার (১১ জুলাই) জাতীয় পার্টির মহাসচিব মো. মুজিবুল হক চুন্নু স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে নরসিংদী জেলা পার্টির ১১১ সদস্য বিশিষ্ট পূর্নাঙ্গ কমিটি ঘোষণা দেয়া হয়েছে।

এর আগে জাতীয় পার্টির মহাসচিব মো. মুজিবুল হক চুন্নু এমপি’র সুপারিশের ভিত্তিতে
পার্টির চেয়ারম্যান গোলাম মো. কাদের এমপি গঠনতন্ত্রের প্রদত্ত ক্ষমতা বলে ১১১ সদস্য বিশিষ্ট নরসিংদী জেলা কমিটির অনুমোদন দেন।
জানা যায় নরসিংদী জেলা জাতীয় পার্টির কমিটি গঠন উপলক্ষে গত ৩ জুন নরসিংদী জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে জেলা জাতীয় পার্টির দ্বি বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়।
সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় পার্টির চেয়ারম্যান ও জাতীয় সংসদের বিরোধী দলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের এমপি।
নরসিংদী জেলা জাতীয় পার্টির আহবায়ক মো. সফিকুল ইসলাম সফিকের সভাপতিত্বে ও সদস্য সচিব ওমর ফারুক মিয়ার সঞ্চালনায় সম্মেলনে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় পার্টির মহাসচিব বীর মুক্তিযোদ্ধা মুজিবুল হক চুন্নু এমপি। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ফকরুল ইমাম হোসেন এমপি, লিয়াকত হোসেন খোকা এমপি, নাজমা আক্তার এমপি, আলমগীর সিকদার লোটন, হাবিবুর রহমান ভূইয়া, মোজাম্মেল হক লাভলু, হেনা খান পন্নি, মোহাম্মদ মনির হোসেন, নেওয়াজ আলী ভূইয়া, আবুল হাসানাত মাসুম, ফররুখ আহমদ প্রমূখ।
ওইদিন সম্মেলনে কমিটি ঘোষণা না দিয়ে ১০দিন পরে কমিটি ঘোষণা দেয়া হবে বলে কেন্দ্রীয় নেতৃবৃন্দ সম্মেলনস্থল ত‍্যাগ করেন। এরই পরিপ্রেক্ষিতে আজ মঙ্গলবার জেলা জাতীয় পার্টির পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা দেন তারা।

সামাজিক যোগাযোগ এ শেয়ার করুন

একই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২১ নরসিংদীর আওয়াজ
Site Customized By Rahat IT Ltd.