1. [email protected] : admin :
  2. [email protected] : Narsingdir Awaaz : Narsingdir Awaaz
শিরোনাম : :
রিজিলিয়েন্ট আরবান এন্ড টেরিটরিয়াল ডেভেলপমেন্ট প্রজেক্ট (RUTDP) এর আওতায় মাধবদী পৌরসভায় কর্মশালা অনুষ্ঠিত মাধবদীতে মাদক বিরোধী প্রতিবাদ সভা মাধবদীতে ৪৭০ ক্যান বিয়ারসহ গ্রেফতার-১ মাধবদীতে মাওলানা সৈয়দ ইব্রাহিম আল হোসাইনের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন বালাপুর নবীন চন্দ্র উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত মাধবদীতে পার্শ্ববর্তী গ্রামবাসীদের ওপর ‘হুমকি ও বৈষম্যের’ প্রতিবাদে বিক্ষোভ গোয়েন্দা তথ্যে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ জ্বালানি তেল জব্দ মাধবদীর পাঁচদোনায় ট্রাক চাপায় পথচারী নিহত বিদ্যাবাড়ি’র ইফতার আয়োজন মাধবদী এস.পি ইনষ্টিটিউশন ২০০৩ ব্যাচের ইফতার মাহফিল

বিরামপুর দড়িপাড়া প্রিমিয়ার ফুটবলের ফাইনাল অনুষ্ঠিত

  • আপডেট সময়: শনিবার, ২৪ জুন, ২০২৩
  • ৪৪৪ জন দেখেছেন

 

সুমন পালঃ
নরসিংদীর মাধবদীতে বিরামপুর দড়িপাড়া প্রিমিয়ার ফুটবল খেলার ফাইনাল আজ বিকেলে মাধবদী সতি প্রসন্ন ইনষ্টিটিউশন খেলার মাঠে অনুষ্ঠিত হয়েছে। উক্ত ফাইনাল খেলায় অংশগ্রহণ করেন মাসুম বিল্লাহ একাদশ বনাম রহমত উল্লাহ একাদশ। খেলায় ১-০ গোলে রহমত উল্লাহ একাদশ জয়ী হয়। শ্রম ও কর্মসংস্থান মন্ত্রনালয়ের সহকারী পরিচালক আলহাজ্ব মোস্তফা আজিজুল করিম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাধবদী পৌরসভার মেয়র ও মাধবদী শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাজী মোঃ মোশাররফ হোসেন প্রধান মানিক। আরো উপস্থিত ছিলেন মাধবদী শহর আওয়ামী লীগের সহ দপ্তর সম্পাদক আব্দুল আহাদ চৌধুরী, মাধবদী পৌরসভার ৫নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ হেলাল উদ্দিন, সমাজ সেবক আ.ফ.ম সাঈদ হাসান কাজল, মাধবদী পৌরসভার সাবেক সংরক্ষিত মহিলা কাউন্সিলর আমেনা বেগম জোৎস্না, শাহানাজ আক্তার, সমাজ সেবক আনিসুর রহমান সহ এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ। খেলায় বিজয়ী দলকে পঞ্চাশ হাজার ও রানার্সআপ দলকে ত্রিশ হাজার টাকা প্রদান করা হয়।

সামাজিক যোগাযোগ এ শেয়ার করুন

একই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২১ নরসিংদীর আওয়াজ
Site Customized By Rahat IT Ltd.