1. [email protected] : admin :
  2. [email protected] : Narsingdir Awaaz : Narsingdir Awaaz
শিরোনাম : :
মেহেরপাড়া থেকে মাদকসহ একজন আটক মাধবদী পৌর এলাকায় প্রশাসকের তত্বাবধানে কোরবানির বর্জ্য অপসারণ মাধবদীতে চাঁদা না দেওয়ায় নির্মানাধীন দেয়াল ভাংচুর ও মালামাল চুরির অভিযোগ। মাধবদীর চরদিঘলদী ইউনিয়নে চেয়ারম্যান পদে আজিজুলের নাম ঘোষণা মাধবদী থানা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের আয়োজনে বেসরকারি প্রাথমিক বৃত্তি প্রদান অনুষ্ঠিত মাধবদীতে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন অনুষ্ঠিত বিশ্ব ব্যাংক এর সহায়তায় পৌরসভা ডেভেলপমেন্ট প্লান (PDP) শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত রিজিলিয়েন্ট আরবান এন্ড টেরিটরিয়াল ডেভেলপমেন্ট প্রজেক্ট (RUTDP) এর আওতায় মাধবদী পৌরসভায় কর্মশালা অনুষ্ঠিত মাধবদীতে মাদক বিরোধী প্রতিবাদ সভা মাধবদীতে ৪৭০ ক্যান বিয়ারসহ গ্রেফতার-১

বিশ^ রেডক্রস ও রেডক্রিসেন্ট দিবসে নরসিংদীতে র‌্যালী ও আলোচনা সভা

  • আপডেট সময়: সোমবার, ৮ মে, ২০২৩
  • ৩৭২ জন দেখেছেন

নরসিংদী প্রতিনিধি:
বিশ^ রেডক্রস ও রেডক্রিসেন্ট দিবস উপলক্ষে নরসিংদীতে বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি নরসিংদী ইউনিটের উদ্যোগে আজ সোমবার (৮ মে) সকালে এক বর্ণাঢ্য র‌্যালী জেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে জেলা শিল্পকলা একাডেমী হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি নরসিংদী ইউনিটের ভাইস চেয়ারম্যান অধ্যাপক অহিভূষন চক্রবর্তীর সভাপতিত্বে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোস্তফা মনোয়ার এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় উপস্থিত ছিলেন জেলা শিক্ষা কর্মকর্তা গৌতম চন্দ্র মিত্র, নরসিংদী ফায়ার সার্ভিসের উপ সহকারী পরিচালক আবুল কালাম আজাদ, সংগঠনের নরসিংদী ইউনিটের সেক্রেটারী ও ডেলিগেট আব্দুস সাত্তার, সদস্য মেরাজ মাহমুদ ও তোফায়েল আহমেদসহ বিভিন্ন স্কুল কলেজের যুব রেডক্রিসেন্টের সদস্য ও শিক্ষার্থীরা।
রেডক্রস ও রেডক্রিসেন্টের প্রতিষ্ঠাতা জন হেনরি ডুনাল্ট এর জন্ম বার্ষিকী উপলক্ষে সারাবিশে^ দিবসটি পালিত হয়ে আসছে।

সামাজিক যোগাযোগ এ শেয়ার করুন

একই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২১ নরসিংদীর আওয়াজ
Site Customized By Rahat IT Ltd.