1. [email protected] : admin :
  2. [email protected] : Narsingdir Awaaz : Narsingdir Awaaz
শিরোনাম : :
বিদ্যাবাড়ি’র ইফতার আয়োজন মাধবদী এস.পি ইনষ্টিটিউশন ২০০৩ ব্যাচের ইফতার মাহফিল এতিম শিশুদের মাঝে ঈদ উপহার নিয়ে হাজী মোঃ বশির আহমেদ নরসিংদীতে নিহত জোনায়েদের পরিবারের সাথে সাক্ষাৎ করে খোঁজ খবর নিলেন সিলমান্দী ইউনিয়ন জামায়াতের আমীর জহির আহমেদ। মাধবদীতে পপুলার প্রাইভেট হাসপাতালের উদ্বোধন মাধবদীতে হৃদয় বাংলা যুব সংঘের ইফতার মাহফিল মহিলা শাখার আয়োজনে মাধবদীতে মানববন্ধন বড় কর্তাকে খুশি করলেই মিলছে সংযোগ নরসিংদী পল্লী বিদ্যুৎ সমিতি- ১ আশিকুর রহমান পাভেল ফাউন্ডেশন’-এর ইফতার সামগ্রী বিতরণ ও আর্থিক সহায়তা প্রদান। নরসিংদী-২ আসনের মেহেরপাড়ায় ধানের শীষ প্রতীকের প্রার্থী ড. আবদুল মঈন খানের সমর্থনে উঠান বৈঠক ও গনসংযোগ। 

পলাশে বার্ষিক ক্রীড়ার পুরস্কার বিতরণ বর্তমান সরকার শিক্ষাবান্ধব সরকার-এমপি দিলীপ

  • আপডেট সময়: শনিবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৩৪৫ জন দেখেছেন

বর্তমান সরকার শিক্ষাবান্ধব সরকার-এমপি দিলীপ
নিজস্ব প্রতিনিধি:
নরসিংদী-২(পলাশ)আসনের সংসদ সদস্য ডা: আনোয়ারুল আশরাফ খান দিলীপ বলেছেন, বর্তমান আওয়ামীলীগ সরকার একটি শিক্ষাবান্ধব সরকার। এই সরকারের মহতি উদ্যোগে দেশের শিক্ষার্থীরা বছরের প্রথম দিনেই নতুন বই হাতে পাচ্ছে। দেশের প্রতিটি বিদ্যালয়ে নতুন নতুন ভবন তৈরী হচ্ছে, ফলে শিক্ষার্থীরা ভালো পরিবেশে মানসম্মত শিক্ষা গ্রহন করছে।
নির্বাচন বিষয়ে তিনি আরও বলেন একশ্রেনীর নেতা রয়েছেন ৫ বছর ঢাকা শহরে বসে থাকেন আর নির্বাচন আসলে জনগনের কাছে ভোট ভিক্ষা করতে আসেন। দেশের মানুষ আজ শান্তিতে দুটো ভাত খেতে পাচ্ছে এটা বিএনপির ভালো লাগছেনা। তাই তারা দেশে নৈরাজ্য চালিয়ে দেশকে অস্থিতিশীল করে রাখতে চাচ্ছে।
প্রায় ২ কোটি ৭৩ লাখ টাকা ব্যায়ে জেলার পলাশ উপজেলার রাবান উচ্চ বিদ্যালয়ে নবনির্মিত ৪তলা একাডেমীক ভবনের উদ্বোধন ও বার্ষিক ক্রীড়ার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন।
স্কুল পরিচালনা কমিটি সভাপতি দিলীপ কুমার চক্রবর্তীর সভাপতিত্বে এসময় আরও বক্তব্য রাখেন ঘোড়াশাল পৌর মেয়র আল-মুজাহিদ হোসেন তুষার, পলাশ উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও জিনারদী ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক কামরুল ইসলাম গাজী, পলাশ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান কারি উল্লাহ সরকার, প্রধান শিক্ষক দ্বিপক চক্রবর্তী পলাশ থানা ছাত্রলীগের সভাপতি রনি প্রধানসহ আরও অনেকে।

সামাজিক যোগাযোগ এ শেয়ার করুন

একই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২১ নরসিংদীর আওয়াজ
Site Customized By Rahat IT Ltd.