1. [email protected] : admin :
  2. [email protected] : Narsingdir Awaaz : Narsingdir Awaaz
শিরোনাম : :
মাধবদীতে চাঁদা না দেওয়ায় নির্মানাধীন দেয়াল ভাংচুর ও মালামাল চুরির অভিযোগ। মাধবদীর চরদিঘলদী ইউনিয়নে চেয়ারম্যান পদে আজিজুলের নাম ঘোষণা মাধবদী থানা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের আয়োজনে বেসরকারি প্রাথমিক বৃত্তি প্রদান অনুষ্ঠিত মাধবদীতে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন অনুষ্ঠিত বিশ্ব ব্যাংক এর সহায়তায় পৌরসভা ডেভেলপমেন্ট প্লান (PDP) শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত রিজিলিয়েন্ট আরবান এন্ড টেরিটরিয়াল ডেভেলপমেন্ট প্রজেক্ট (RUTDP) এর আওতায় মাধবদী পৌরসভায় কর্মশালা অনুষ্ঠিত মাধবদীতে মাদক বিরোধী প্রতিবাদ সভা মাধবদীতে ৪৭০ ক্যান বিয়ারসহ গ্রেফতার-১ মাধবদীতে মাওলানা সৈয়দ ইব্রাহিম আল হোসাইনের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন বালাপুর নবীন চন্দ্র উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

নরসিংদীর মাধবদীতে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার।

  • আপডেট সময়: বৃহস্পতিবার, ৫ জানুয়ারী, ২০২৩
  • ৩৭৬ জন দেখেছেন

মকবুল হোসেন মাধবদী নরসিংদী প্রতিনিধি ঃ মাধবদীর মহিষাশুরা ইউনিয়নের দামের ভাওলা নামক এলাকা থেকে পঞ্চাশ ঊর্ধ্ব এক অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (৫ জানুয়ারি) দুপুর তিনটার দিকে মদনগঞ্জ-নরসিংদী সাবেক রেললাইনের দামের ভাওলা এলাকার ফু-ওয়াং-চুং হুয়া প্রপারটিজ লিঃ এর পাশের ডোবা থেকে নিহতের লাশ উদ্ধার করা হয়।

এসময় স্বজনের খোঁজে আসা মহিষাশুরা ইউনিয়নের মোঃ আরমান মিয়া বলেন,ইটাখোলা শাষপুর এলাকা থেকে গত শুক্রবারের পূর্ব শুক্রবার আমার মেয়ের শ্বশুর কাশেম ৫৫ অটোরিকশা নিয়ে বের হয়ে অটোসহ নিখোঁজ হন। পরে বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করে না পেয়ে থানায় একটি সাধারণ ডায়েরি করাসহ ফেসবুকে প্রচার করা হয়।
আজ সকালে এখানে একটি অজ্ঞাত লাশ পড়ে আছে জানতে পেরে ঘটনাস্থলে ছুটে আসি। কিন্তু এসে দেখি
উদ্ধার হওয়া লাশ আমাদের নয়।
স্বজনের খোঁজে আসা নরসিংদীর বিলাসী এলাকার সানজিদা বেগম বলেন,গত বুধবারের পূর্বের বুধবার অটোরিকশা নিয়ে আমার স্বামী বের হয়ে আর ফিরে আসেনি। আজ সকালে এখানে একটি অজ্ঞাত লাশ পড়ে আছে জানতে পেরে ছুটে এসে দেখি এলাশ আমার স্বামীর নয়।
এসময় হারানো স্বজনদের না পেয়ে তারা কান্নায় ভেঙে পড়েন।
অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল কে,এম শহিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, লাশ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট তৈরি করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হচ্ছে। ময়নাতদন্তের রিপোর্ট সাপেক্ষে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে বলে ও জানান তিনি।

মকবুল হোসেন মাধবদী নরসিংদী

সামাজিক যোগাযোগ এ শেয়ার করুন

একই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২১ নরসিংদীর আওয়াজ
Site Customized By Rahat IT Ltd.