1. [email protected] : admin :
  2. [email protected] : Narsingdir Awaaz : Narsingdir Awaaz
শিরোনাম : :
নরসিংদী-২ আসনের মেহেরপাড়ায় ধানের শীষ প্রতীকের প্রার্থী ড. আবদুল মঈন খানের সমর্থনে উঠান বৈঠক ও গনসংযোগ।  মাধবদীর মেহেরপাড়ায় ধানের শীষের পক্ষে বিএনপির নির্বাচনী উঠান বৈঠক দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন… আশরাফ ভূইয়া নাতি সড়ক দূর্ঘটনায় আহত হবার খবরে পেয়ে দাদির মৃত্যু ইসলামী আন্দোলন বাংলাদেশ মাধবদী থানা ও পৌর শাখার যৌথ উদ্যোগে মতবিনিময় সভা নরসিংদীতে লংকা বাংলা ফাউন্ডেশনের উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরন তাঁতি দলের ত্যাগী ও নির্যাতিত নেতা মোঃ সোলেমান শেখ মাধবদীতে ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযান আমদিয়ায় আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়ার আত্নার মাগফেরাত কামনা করে মিলাদ ও দোয়া মাহফিল। নরসিংদীতে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর প্রতিষ্ঠা বার্ষিকী পালন

প্রবাসী হারুন রশিদ ফাউন্ডেশনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

  • আপডেট সময়: বৃহস্পতিবার, ২৯ ডিসেম্বর, ২০২২
  • ৩২০ জন দেখেছেন

নিজস্ব প্রতিনিধিঃ
নরসিংদী জেলার পলাশ উপজেলার সন্তান দুবাই প্রবাসী হারুন রশিদ এর নিজস্ব অর্থায়নে প্রতিষ্ঠিত হারুন অর রশিদ ফাউন্ডেশনের উদ্যোগে অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। বুধবার বিকেলে পলাশের গজারিয়া ইউনিয়নে এই শীতবস্ত্র বিতরণ করা হয়। স্থানীয় গজারিয়া ইউপি চেয়ারম্যান জাকির হোসেন চৌধুরী এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। সংগঠনের সভাপতি সোহেল ভূইয়ার সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলা টিভির নরসিংদী প্রতিনিধি শরীফ ইকবাল রাসেল, ইউপি সদস্য শেখ মো: রোমান, সাংবাদিক নাছিম আজাদ ও ছাত্রলীগ নেতা রফিকুল ইসলামসহ অন্যরা। আলোচনা শেষে অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয়। সংগঠনের পক্ষ থেকে এই মৌসুমে উপজেলার বিভিন্ন এলাকায় শীতবস্ত্র বিতরণ অব্যাহত থাকবে বলে জানান সংগঠনের সভাপতি।

সামাজিক যোগাযোগ এ শেয়ার করুন

একই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২১ নরসিংদীর আওয়াজ
Site Customized By Rahat IT Ltd.