1. [email protected] : admin :
  2. [email protected] : Narsingdir Awaaz : Narsingdir Awaaz
শিরোনাম : :
আশিকুর রহমান পাভেল ফাউন্ডেশন’-এর ইফতার সামগ্রী বিতরণ ও আর্থিক সহায়তা প্রদান। নরসিংদী-২ আসনের মেহেরপাড়ায় ধানের শীষ প্রতীকের প্রার্থী ড. আবদুল মঈন খানের সমর্থনে উঠান বৈঠক ও গনসংযোগ।  মাধবদীর মেহেরপাড়ায় ধানের শীষের পক্ষে বিএনপির নির্বাচনী উঠান বৈঠক দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন… আশরাফ ভূইয়া নাতি সড়ক দূর্ঘটনায় আহত হবার খবরে পেয়ে দাদির মৃত্যু ইসলামী আন্দোলন বাংলাদেশ মাধবদী থানা ও পৌর শাখার যৌথ উদ্যোগে মতবিনিময় সভা নরসিংদীতে লংকা বাংলা ফাউন্ডেশনের উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরন তাঁতি দলের ত্যাগী ও নির্যাতিত নেতা মোঃ সোলেমান শেখ মাধবদীতে ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযান আমদিয়ায় আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়ার আত্নার মাগফেরাত কামনা করে মিলাদ ও দোয়া মাহফিল।

বর্তমান সরকার বিজ্ঞান ও প্রযুক্তি খাতে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে- এমপি দিলীপ

  • আপডেট সময়: বৃহস্পতিবার, ২২ ডিসেম্বর, ২০২২
  • ৮৫৯ জন দেখেছেন

 

রিপোর্টার নরসিংদীঃআগামীর স্মার্ট বাংলাদেশ বিনির্মানে বর্তমান সরকার বিজ্ঞান ও প্রযুক্তি খাতে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। ডিজিটাল বাংলাদেশের পর এবার স্মার্ট বাংলাদেশ আওয়ামী লীগ সরকারের যুগান্তকারী পদক্ষেপ।

বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) দুপুরে নরসিংদীর পলাশ উপজেলার রামাইনন্দী পারুলিয়া মোড়ে পলাশ থানা সেন্ট্রাল কলেজর একযুগ পুর্তি ও বিজয় দিবস উপলক্ষে আয়োজিত বিজ্ঞান মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন, নরসিংদী-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব ডাঃ আনোয়ারুল আশরাফ খান দিলীপ। তিনি বিজ্ঞান মেলার স্টলগুলো ঘুরে দেখেন এবং কলেজের ছাত্র-ছাত্রীদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পলাশ উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দ জাবেদ হোসেন, উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও জিনারদী ইউপি চেয়ারম্যান প্রফেসর মোঃ কামরুল ইসলাম গাজী, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ কারীউল্লাহ সরকার ও মহিলা ভাইস চেয়ারম্যান সেলিনা আক্তার।

কলেজের অধ্যক্ষ মোঃ আমীর হোসেন গাজীর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, কলেজের প্রভাষক মোঃ শহিদুল হক সুমন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সোহরাব হোসেন মাষ্টার, স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক নাসিম আজাদ, নূর মোহাম্মদ মোল্লা টিটু,সামসাদ আলম ও শরীফু ইসলাম সহ শিক্ষক সাংবাদিক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

সামাজিক যোগাযোগ এ শেয়ার করুন

একই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২১ নরসিংদীর আওয়াজ
Site Customized By Rahat IT Ltd.