1. [email protected] : admin :
  2. [email protected] : Narsingdir Awaaz : Narsingdir Awaaz
  3. [email protected] : root :
শিরোনাম : :
সিআরবি ভাংগা ইউনিয়ন শাখা কমিটির শপথ পাঠ আইডি কার্ড বিতরণ ২০২৬ইং অনুষ্ঠিত আন্তর্জাতিক প্রবীণ নির্যাতন প্রতিরোধ দিবস উপলক্ষে “রিক” এর আয়োজনে র‍্যালী ও আলোচনা সভা মেহেরপাড়া থেকে মাদকসহ একজন আটক মাধবদী পৌর এলাকায় প্রশাসকের তত্বাবধানে কোরবানির বর্জ্য অপসারণ মাধবদীতে চাঁদা না দেওয়ায় নির্মানাধীন দেয়াল ভাংচুর ও মালামাল চুরির অভিযোগ। মাধবদীর চরদিঘলদী ইউনিয়নে চেয়ারম্যান পদে আজিজুলের নাম ঘোষণা মাধবদী থানা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের আয়োজনে বেসরকারি প্রাথমিক বৃত্তি প্রদান অনুষ্ঠিত মাধবদীতে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন অনুষ্ঠিত বিশ্ব ব্যাংক এর সহায়তায় পৌরসভা ডেভেলপমেন্ট প্লান (PDP) শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত রিজিলিয়েন্ট আরবান এন্ড টেরিটরিয়াল ডেভেলপমেন্ট প্রজেক্ট (RUTDP) এর আওতায় মাধবদী পৌরসভায় কর্মশালা অনুষ্ঠিত

মাধবদী পৌরসভা পদির্শন করলেন বিশ্ব ব্যাংকের প্রতিনিধি মিস্টার কবিনা।

  • আপডেট সময়: মঙ্গলবার, ৬ ডিসেম্বর, ২০২২
  • ৩৯৮ জন দেখেছেন

মুহাম্মদ মুছা মিয়া, মাধবদী (নরসিংদী) প্রতিনিধিঃ নরসিংদীর মাধবদী পৌরসভা পরিদর্শন করেছেন বিশ^ ব্যাংকের আর ইউ টি ডি পি প্রজেক্টের বাংলাদেশ প্রতিনিধি মিস্টার কবিনা। এসময় তার সফর সঙ্গী হিসেবে সাথে ছিলেন বিশ^ ব্যাংকের আর ইউ টি ডি পি প্রজেক্টের পি ডি মোঃ মনজুর আলী, কনসালটেন্ট ইঞ্জিনিয়ার মোঃ শিহাব। মাধবদী পৌরসভা পরিদর্শনে এসে মিস্টার কবিনা পৌরসভার বিভিন্ন উন্নয়নমূলক কাজ ঘুরে দেখেন। পাশাপাশি নতুন করে যে সকল প্রজেক্টে বিশ^ ব্যাংক অর্থায়ন করবে সেসব প্রজেক্ট ঘুরে দেখেন। মাধবদী পৌরসভা কর্তৃক বাস্তবায়িত কাজগুলা দেখে মিস্টার কবিনা খুবই খুশি হয়েছেন বলে জানান। মিস্টার কবিনাকে মাধবদী পৌরসভায় ফুল দিয়ে শুভেচ্ছা জানান মাধবদী পৌরসভার মেয়র মোশাররফ হোসেন প্রধান মানিক। এসময় আরো উপস্থিত ছিলেন মাধবদী পৌরসভার কাউন্সিলর পরিমল ঘোষ, রাজিব আহমেদ, মোঃ মনির হোসেন, মোঃ হায়দার আলী, শেখ ফরিদ, হেলাল উদ্দিন, গৌতম ঘোষ, দেলোয়ার হোসেন, মোঃ জাকির হোসেন, মোঃ নওশের মিয়া, বাবুল ভূইয়া, মাধবদী পৌরসভার সংরক্ষিত কাউন্সিলর ফরিদা ইয়াছমিন, ফাতেমা বেগম, মায়ারানী দেবনাথপ্রমূখ।

সামাজিক যোগাযোগ এ শেয়ার করুন

একই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২১ নরসিংদীর আওয়াজ
Site Customized By Rahat IT Ltd.