1. [email protected] : admin :
  2. [email protected] : Narsingdir Awaaz : Narsingdir Awaaz
  3. [email protected] : root :
শিরোনাম : :
আন্তর্জাতিক প্রবীণ নির্যাতন প্রতিরোধ দিবস উপলক্ষে “রিক” এর আয়োজনে র‍্যালী ও আলোচনা সভা মেহেরপাড়া থেকে মাদকসহ একজন আটক মাধবদী পৌর এলাকায় প্রশাসকের তত্বাবধানে কোরবানির বর্জ্য অপসারণ মাধবদীতে চাঁদা না দেওয়ায় নির্মানাধীন দেয়াল ভাংচুর ও মালামাল চুরির অভিযোগ। মাধবদীর চরদিঘলদী ইউনিয়নে চেয়ারম্যান পদে আজিজুলের নাম ঘোষণা মাধবদী থানা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের আয়োজনে বেসরকারি প্রাথমিক বৃত্তি প্রদান অনুষ্ঠিত মাধবদীতে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন অনুষ্ঠিত বিশ্ব ব্যাংক এর সহায়তায় পৌরসভা ডেভেলপমেন্ট প্লান (PDP) শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত রিজিলিয়েন্ট আরবান এন্ড টেরিটরিয়াল ডেভেলপমেন্ট প্রজেক্ট (RUTDP) এর আওতায় মাধবদী পৌরসভায় কর্মশালা অনুষ্ঠিত মাধবদীতে মাদক বিরোধী প্রতিবাদ সভা

নরসিংদীতে বেকারমুক্ত হতে সুযোগ পেলো ১৪ যুবক, সনদ পেলো ৯০ জন

  • আপডেট সময়: মঙ্গলবার, ১ নভেম্বর, ২০২২
  • ৩৮০ জন দেখেছেন

নিজস্ব প্রতিনিধি:
নরসিংদীতে বেকার জীবন মুক্ত করতে সুযোগ পেয়েছেন ১৪ যুবক। তারা দীর্ঘদিন বেকার অবস্থায় থেকে দিনাতিপাত করছেন। তাদেরকে যুব উন্নয়ন অধিদপ্তরের মাধ্যমে প্রশিক্ষিত করে ৩জন যুবককে উদ্যোক্তাসহ মোট ১৪ জন যুবককে সর্বমোট ১৩ লাখ ৬০ হাজার টাকা ঋণ সহায়তা পেয়েছেন। নরসিংদী সদর উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের পক্ষ থেকে এই সহায়তা দেয়া হয়। এছাড়া যুব উন্নয়ন অধিদপ্তরের জেলা কার্যালয়ের উদ্যোগে ক্যাটারিং, পোষাক তৈরী ও বিউটিফিকেশন প্রশিক্ষণ কোর্সে ৩০ জন করে মোট ৯০জন যুব মহিলাকে প্রশিক্ষণ সমাপনী হিসেবে সনদপত্র বিতরণ করা হয়েছে।
“প্রশিক্ষিত যুব-উন্নত দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ, এই শ্লোগানকে সামনে রেখে আজ মঙ্গলবার জাতীয় যুব দিবস উপলক্ষে নরসিংদীতে আলোচনা সভা, সনদপত্র ও ঋণের  চেক বিতরণ করা হয়।
জেলা প্রশাসন সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে জেলা প্রশাসক আবু নইম মোহাম্মদ মারুফ খান প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন।
যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক মোখলেছুর রহমান এর সভাপতিত্বে এসময় আরো বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক মোস্তফা মনোয়ার, অতিরিক্ত পুলিশ সুপার সোহেল আহমেদ, নরসিংদী সরকারী কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ আলী, যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী পরিচালক শিকদার মাহমুদ হাসান ও যুব সংগঠনের প্রতিনিধিরা।
আলোচনা শেষে বিভিন্ন বিষয়ের প্রশিক্ষণ শেষে সনদপত্র ও ঋণের চেক বিতরণ করা হয়।

সামাজিক যোগাযোগ এ শেয়ার করুন

একই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২১ নরসিংদীর আওয়াজ
Site Customized By Rahat IT Ltd.