1. [email protected] : admin :
  2. [email protected] : Narsingdir Awaaz : Narsingdir Awaaz
শিরোনাম : :
মাধবদীতে চাঁদা না দেওয়ায় নির্মানাধীন দেয়াল ভাংচুর ও মালামাল চুরির অভিযোগ। মাধবদীর চরদিঘলদী ইউনিয়নে চেয়ারম্যান পদে আজিজুলের নাম ঘোষণা মাধবদী থানা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের আয়োজনে বেসরকারি প্রাথমিক বৃত্তি প্রদান অনুষ্ঠিত মাধবদীতে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন অনুষ্ঠিত বিশ্ব ব্যাংক এর সহায়তায় পৌরসভা ডেভেলপমেন্ট প্লান (PDP) শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত রিজিলিয়েন্ট আরবান এন্ড টেরিটরিয়াল ডেভেলপমেন্ট প্রজেক্ট (RUTDP) এর আওতায় মাধবদী পৌরসভায় কর্মশালা অনুষ্ঠিত মাধবদীতে মাদক বিরোধী প্রতিবাদ সভা মাধবদীতে ৪৭০ ক্যান বিয়ারসহ গ্রেফতার-১ মাধবদীতে মাওলানা সৈয়দ ইব্রাহিম আল হোসাইনের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন বালাপুর নবীন চন্দ্র উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

নরসিংদীর বাবুর হাট গ্রিন ফিল্ড কলেজের পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান সম্পন্ন

  • আপডেট সময়: শনিবার, ২৯ অক্টোবর, ২০২২
  • ৩৬৭ জন দেখেছেন

হুমায়ুন মিয়া নরসিংদী : নরসিংদির শেখেরচর (ফুলতলা) বাবুর হাট গ্রিন ফিল্ড কলেজের ২০২২ সালের এইচ.এস.সি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয় শনিবার (২৯ অক্টোবর) সকাল ১০টায়।

কলেজের অডিটোরিয়ামে অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা সভাপতি অধ্যাপক মোঃ ইসমাইল ভূইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, মাধবদী কলেজের সাবেক অধ্যাপক মোঃ আবদুল্লাহ, শ্রম অধিদপ্তরের শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সহকারী পরিচালক মোস্তফা আজিজুল করিম, নরসিংদী সদর উপজেলা ভাইস চেয়ারম্যান শাহিদা আক্তার, মাধবদী স্বেচ্ছাসেবী সংগঠন ফোরামের সাধারণ সম্পাদক মোঃ রোমান মিয়া, স্বদেশ প্রতিদিনের নরসিংদী জেলা প্রতিনিধি মোঃ হুমায়ুন মিয়া সহ স্থানীয় জনসাধারণ।

অনুষ্ঠানটি পরিচালনা করেন, অধ্যাপক মোঃ মারুফ হোসেন।

পরীক্ষার্থীদের বিভিন্ন দিক-নির্দেশনা দিয়ে বক্তারা বলেন, সুশিক্ষা এবং মানবিক দিক গুলো আগে অর্জন করতে হবে। নকল মুক্ত পরিবেশ সৃষ্টি এবং ছেলেমেয়েদের কে সময়োপযোগী শিক্ষা প্রদানের ও আহবান জানান শিক্ষকদের প্রতি।
পরে বিদায়ী শিক্ষার্থীদের মাঝে পরিক্ষার উপকরণ বিতরণ করে তাদের সফলতার জন্য মোনাজাত করে অনুষ্ঠান শেষ হয়।

সামাজিক যোগাযোগ এ শেয়ার করুন

একই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২১ নরসিংদীর আওয়াজ
Site Customized By Rahat IT Ltd.