1. [email protected] : admin :
  2. [email protected] : Narsingdir Awaaz : Narsingdir Awaaz
শিরোনাম : :
বিদ্যাবাড়ি’র ইফতার আয়োজন মাধবদী এস.পি ইনষ্টিটিউশন ২০০৩ ব্যাচের ইফতার মাহফিল এতিম শিশুদের মাঝে ঈদ উপহার নিয়ে হাজী মোঃ বশির আহমেদ নরসিংদীতে নিহত জোনায়েদের পরিবারের সাথে সাক্ষাৎ করে খোঁজ খবর নিলেন সিলমান্দী ইউনিয়ন জামায়াতের আমীর জহির আহমেদ। মাধবদীতে পপুলার প্রাইভেট হাসপাতালের উদ্বোধন মাধবদীতে হৃদয় বাংলা যুব সংঘের ইফতার মাহফিল মহিলা শাখার আয়োজনে মাধবদীতে মানববন্ধন বড় কর্তাকে খুশি করলেই মিলছে সংযোগ নরসিংদী পল্লী বিদ্যুৎ সমিতি- ১ আশিকুর রহমান পাভেল ফাউন্ডেশন’-এর ইফতার সামগ্রী বিতরণ ও আর্থিক সহায়তা প্রদান। নরসিংদী-২ আসনের মেহেরপাড়ায় ধানের শীষ প্রতীকের প্রার্থী ড. আবদুল মঈন খানের সমর্থনে উঠান বৈঠক ও গনসংযোগ। 

বঙ্গবন্ধু শুধু একটি নাম নয়, বঙ্গবন্ধু একজন আদর্শ- ডা: আনোয়ারুল আশরাফ খান

  • আপডেট সময়: বুধবার, ১৭ আগস্ট, ২০২২
  • ৩২৫ জন দেখেছেন

নিজস্ব প্রতিনিধি: নরসিংদী-২ (পলাশ) আসনের সংসদ সদস্য ও পলাশ উপজেলা আওয়ামীলীগের সভাপতি ডা: আনোয়ারুল আশরাফ খান দিলীপ বলেছেন, বঙ্গবন্ধু শুধু একটি নাম নয়, বঙ্গবন্ধু একজন আদর্শ। যার নেতৃত্বে এই দেশ স্বাধীনতার সূচনা হয়। যার নেতৃত্বে পাকিস্তানীদের তাড়িয়ে বাংলাদেশ হয়। আজ যার কণ্যার হাত ধরে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। এক সময় বিএনপি সরকার দেশ বিরোধী শক্তির কাছে ক্ষমতা তুলে দিতে চেয়েছিল। বেগম খালেদা জিয়া সেই ব্যক্তি যার ৫/৭টি জন্ম তারিখ হয়। এটা দেশের জন্য লজ্জা আর কলঙ্কের। এরপর তাদের লজ্জা হয়না। জাতির পিতার মৃত্যু বার্ষিকীতে তার জন্মদিন পালন করতে আসে। বিগত বিএনপি সরকার দেশকে ৫বার দুর্নীতিতে সেরা বানিয়েছেন আর আজ শেখ হাসিনা দেশের পরিস্থিতিই পরিবর্তন করে দিয়েছেন উন্নয়নের মাধ্যমে। তিনি ডাংগাকে অবহেলিত এলাকা হিসেবে উল্লেখ করে বলেন, এই এলাকায় এক সময় এক লাখ টাকায় এক বিঘা জমি পাওয়া যেতো, আজ ১০ লাখ টাকায় এক শতাংশ জমিও পাওয়া যায়না। এখানে শিল্প নগরী গড়ে তোলা হচ্ছে। আগামী কিছু দিনের মধ্যেই এখানে উন্নত শিল্প নগরী গড়ে উঠবে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা মিলাদ মাহফিল ও খাবার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা বলেন। বুধবার দুপুরে ডাংগা ইউনিয়ন আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে ডাংগা বাজার মাঠে এই সভা অনুষ্ঠিত হয়। ডাংগা ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি সাবের উল হাই এর সভাপতিত্বে এসময় আরো বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক কামরুল ইসলাম গাজী, ঘোড়াশাল পৌরমেয়র আল মুজাহিদ হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান কারী উল্লাহ সরকার, মহিলা ভাইস চেয়ারম্যান সেলিনা আক্তার , ডাংগা ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সভাপতি আজহার খন্দকার, উপজেলা ছাত্রলীগের সভাপতি রনি প্রধান ও সাধারণ সম্পাদক আরিফুল ইসলামসহ আরো অনেকে। আলোচনা শেষে বঙ্গবন্ধু ও তার পরিবারের জন্য দোয়া শেষে খাবার বিতরণ করা হয়।

সামাজিক যোগাযোগ এ শেয়ার করুন

একই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২১ নরসিংদীর আওয়াজ
Site Customized By Rahat IT Ltd.