1. [email protected] : admin :
  2. [email protected] : Narsingdir Awaaz : Narsingdir Awaaz
শিরোনাম : :
বিদ্যাবাড়ি’র ইফতার আয়োজন মাধবদী এস.পি ইনষ্টিটিউশন ২০০৩ ব্যাচের ইফতার মাহফিল এতিম শিশুদের মাঝে ঈদ উপহার নিয়ে হাজী মোঃ বশির আহমেদ নরসিংদীতে নিহত জোনায়েদের পরিবারের সাথে সাক্ষাৎ করে খোঁজ খবর নিলেন সিলমান্দী ইউনিয়ন জামায়াতের আমীর জহির আহমেদ। মাধবদীতে পপুলার প্রাইভেট হাসপাতালের উদ্বোধন মাধবদীতে হৃদয় বাংলা যুব সংঘের ইফতার মাহফিল মহিলা শাখার আয়োজনে মাধবদীতে মানববন্ধন বড় কর্তাকে খুশি করলেই মিলছে সংযোগ নরসিংদী পল্লী বিদ্যুৎ সমিতি- ১ আশিকুর রহমান পাভেল ফাউন্ডেশন’-এর ইফতার সামগ্রী বিতরণ ও আর্থিক সহায়তা প্রদান। নরসিংদী-২ আসনের মেহেরপাড়ায় ধানের শীষ প্রতীকের প্রার্থী ড. আবদুল মঈন খানের সমর্থনে উঠান বৈঠক ও গনসংযোগ। 

মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও গৃহ হস্তান্তর

  • আপডেট সময়: বৃহস্পতিবার, ২১ জুলাই, ২০২২
  • ৩৫৬ জন দেখেছেন

 

সুমন পালঃ “আশ্রয়ণের অধিকার, শেখ হাসিনার উপহার এ প্রতিপাদ্য সামনে রেখে আজ ২১ জুলাই বৃহস্পতিবার ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রীর কার্যালয়ের আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় দেশব্যাপী ২৬২২৯ টি ভূমিহীন ও গৃহহীন পরিবারকে ভূমি ও গৃহ হস্তান্তর কার্যক্রমের শুভ উদ্বোধন করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এমপি। এ উপলক্ষ্যে নরসিংদী জেলার ৫ টি উপজেলায় মোট ২৫৬ টি উপকারভোগী পরিবারের মাঝে ভূমি ও গৃহ হস্তান্তর করা হয়। জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আবু নইম মোহাম্মদ মারুফ খান রায়পুরা উপজেলায় উপস্থিত থেকে উপকারভোগীদের হাতে ঘরের চাবি ও জমির দলিলাদি হস্তান্তর করেন। সকলের সমঅধিকার নিশ্চিতকরণ ও পশ্চাৎপদ জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নের লক্ষ্যে অবিস্মরনীয় ও সুচিন্তাপ্রসূত এই উদ্যোগ গ্রহণ করায় মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করে জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট তাঁর বক্তব্যে নরসিংদী জেলাকে ভূমিহীন ও গৃহহীন মুক্ত করার লক্ষ্যে পরিকল্পিত পদক্ষেপ ও সূক্ষ অনুসন্ধানের মাধ্যমে যোগ্যতা ও প্রয়োজনীয়তার নিরীখে উপকারভোগী নির্বাচন এবং তাদের জন্য গৃহ নির্মাণ ও হস্তান্তর সংক্রান্ত কার্যক্রমের প্রতি সর্বোচ্চ গুরুত্ব প্রদানের জন্য প্রকল্প বাস্তবায়নের সাথে সংশ্লিষ্ট সকলের প্রতি আহবান জানান।
##

সামাজিক যোগাযোগ এ শেয়ার করুন

একই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২১ নরসিংদীর আওয়াজ
Site Customized By Rahat IT Ltd.